বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
18 C
Dhaka
Homeরাজনীতিবাতিল হল কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র

বাতিল হল কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র

প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২৬ ৮:৩০

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি)রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি হয়। ইসিতে আপিল করেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। শুনানিতে বোর্ড সিদ্ধান্ত দেন, ঋণখেলাপির কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।Advertisementএর আগে ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

পরে ৮ জানুয়ারি বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত আদেশ দেন, ঋণখেলাপি তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতিভূষণ তরফদার।

কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর