বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
18 C
Dhaka
Homeরাজনীতিদিল্লির দাদাগিরি আর চলবে না বাংলাদেশে : নাহিদ ইসলাম

দিল্লির দাদাগিরি আর চলবে না বাংলাদেশে : নাহিদ ইসলাম

প্রকাশ: ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৭:০০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা ৫ আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের ‘নতুন জালেম’ হিসেবে আবির্ভূত হয়েছে। এই জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ, দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং বাংলাদেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না।

আরও বলেন, আমাদের এই নির্বাচনি লড়াই শুধু কক্সবাজার-২ আসনের জন্য নয়, বরং পুরো বাংলাদেশে ১১ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দখলমুক্ত করার জন্য।

জনসভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতির রক্ষার জন্য একটি সুষ্ঠু নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হয়, তবে এই জাতি তা রুখে দেবে এবং কোনোভাবেই তা মেনে নেবে না। তাই সরকার এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং দৃঢ় ভূমিকা পালন করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

ডা. তাহের আরও বলেন, গণতন্ত্র এবং সবার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার মাইলস্টোন বা মাইলফলক হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জাতীয় পরিবর্তন, উন্নয়ন এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য এই নির্বাচন একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময় এবং আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না।

কক্সবাজার-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আ স ম শাহারিয়ার চৌধুরী ও সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামীর মহাসচিব মুফতি মুসা বিন ইজহারসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলার নেতারা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর