সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
26 C
Dhaka
Homeখেলাবাংলাদেশি আম্পায়ার মুকুল দায়িত্ব পালন করবেন বিশ্বকাপ ফাইনালে

বাংলাদেশি আম্পায়ার মুকুল দায়িত্ব পালন করবেন বিশ্বকাপ ফাইনালে

প্রকাশ: ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৭:০৬

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দু’দিনও বাকি নেই। কিন্তু ২০ দলের এই বৈশ্বিক আসরে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে কেন্দ্র করে নাটকীয়তার এখনও শেষ হয়নি। তার আগের দিনই পর্দা নামবে আইসিসির আরেকটি বৈশ্বিক ইভেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের হারারেতে যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের যুবারা। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে দুই দলের শিরোপা লড়াই। ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।শিরোপা নির্ধারণী ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন লুবাবালো গকুমা এবং শন হেইগ। জাহিদ বাসারাথ তৃতীয় আম্পায়ার এবং মাসুদুর রহমান মুকুল থাকবেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। এ ছাড়া ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে থাকছেন গ্রায়েম লা ব্রুই।

এর আগে, ভারত ও আফগানিস্তানের দ্বিতীয় সেমিফাইনালেও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান মুকুল। এছাড়া চলমান এই যুব বিশ্বকাপের চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন আইসিসির আন্তর্জাতিক এই আম্পায়ার।

এ নিয়ে টানা ছয় ও সবমিলিয়ে দশমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ভারত। বিপরীতে ইংল্যান্ড এর আগে কেবল ১৯৯৭-৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারা এবার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর