আজ রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম জানান, ১২টি সিটি করপোরেশনের মধ্যে প্রথম দফায় পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল, রাজশাহী সিটি করপোরেশনে এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।
সংবাদ সম্মেলনে কয়েকটি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা করে স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে এনসিপি পাঁচ দফা দাবি তুলে ধরেছে। দাবিগুলো হলো—
- এক. আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।
- দুই. উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না।
- তিন. প্রশাসকের পদে আসীন কোনো ব্যক্তি স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
- চার. নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে এবং সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
- পাঁচ. দলীয় প্রতীক বা মার্কা ছাড়াই সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হবে।
সংবাদ সম্মেলনে পাঁচ মেয়র প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা।
এনসিপি নেতারা জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন।


