ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। আর সহ-অধিনায়ক করা
হয়েছে অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তারকে। বাছাইপর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে মূল পর্বে জায়গা করে নেওয়াই টাইগ্রেসদের প্রধান লক্ষ্য।
নেপালে ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাছাইপর্ব। টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ নারী দল পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া।
বাছাইপর্বের উদ্বোধনী দিনে, ১৮ জানুয়ারি, কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনি এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ত্রিভুবন
বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে খেলবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি, আবারও আপার মুলপানি মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।
অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও স্বাগতিক নেপাল।
বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে এই বাছাইপর্বে ধারাবাহিক ও শক্তিশালী পারফরম্যান্সের বিকল্প নেই বাংলাদেশের নারী দলের সামনে।
বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।
স্ট্যান্ডবাই-শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।
বাছাই পর্বে বাংলাদেশের চার ম্যাচের সূচি
১৮ জানুয়ারি : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, আপার মুলপানি
২০ জানুয়ারি : বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়
২২ জানুয়ারি : বাংলাদেশ-নামিবিয়া, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়
২৪ জানুয়ারি : বাংলাদেশ-আয়ারল্যান্ড, আপার মুলপানি।


