Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
22 C
Dhaka
Homeখেলাভারত বড় ধাক্কা খেতে পারে বিশ্বকাপ ইস্যুতে 

ভারত বড় ধাক্কা খেতে পারে বিশ্বকাপ ইস্যুতে 

প্রকাশ: January 28, 2026 11:50

বিশ্ব ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্যের কথা কারও অজানা নয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। সিদ্ধান্ত আইসিসির হলেও পেছন থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাঠি নেড়েছ, তা বলার অপেক্ষা রাখে না। তবে, বিশ্বকাপ আয়োজন নিয়েই শঙ্কায় আছে ভারত। আসর শুরুর আগে খেতে পারে ধাক্কাও।

ভারতে বেড়েছে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভির মতো ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে দেশটিতে বর্তমানে নিপাহ ভাইরাসের ভয়াবহতার কথা। এরপরই পাকিস্তানের জিও নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিশ্বকাপ নিয়ে উদ্বেগের কথা। এমনকি ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার আলাপও উঠেছে জোরালোভাবে।বিবিসি তাদের এক প্রতিবেদন জানিয়েছে, চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় ১০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং জরুরি স্বাস্থ্যবিধি ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এক চিকিৎসক ও দুই নার্সসহ মোট ৫ জন আক্রান্ত হন। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। সংক্রমণ ঠেকাতে অন্তত ১০০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সংক্রমণ আরও বাড়লে বিশ্বকাপের লজিস্টিকস, নিরাপত্তা পরিকল্পনা ও খেলোয়াড়দের যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতাতেই আছে বেশ কয়েকটি ম্যাচ। যা শেষ পর্যন্ত ভারতের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর