Tuesday, November 24, 2026
Tuesday, November 24, 2026
23 C
Dhaka
Homeখেলাবাংলাদেশ দলে বড় পরিবর্তন এনে ওয়ানডে সিরিজের দল ঘোষণা 

বাংলাদেশ দলে বড় পরিবর্তন এনে ওয়ানডে সিরিজের দল ঘোষণা 

প্রকাশ: November 23, 2026 7:22

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করছে বাংলাদেশ। বর্তমানে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে টাইগাররা। এই সিরিজ শেষেই শুরু হবে ওয়ানডে সিরিজ। ৫০ ওভারের এই সিরিজের জন্য বেশ চমক দিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড। বাংলাদেশের সর্বশেষ খেলা দুই সিরিজ থেকে চারটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা।

বাংলাদেশের স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর