আজ ২৯ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত সভায় উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনারা অনেকেই বিভিন্নভাবে দায়িত্ব পালন করবেন।
একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রেখে যেন উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন।
আগামীর বাংলাদেশ বিনির্মানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নিজ নিজ নাগরিক দায়িত্ব ভোট প্রদানের মাধ্যমে ভূমিকা রাখার পাশাপাশি নিজেরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে তিনি সবাইকে আহবান জানান।


