সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
20 C
Dhaka
Homeজেলার খবরবালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

প্রকাশ: জানুয়ারি ৩১, ২০২৬ ২:০৩

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন।

আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—মহাদেবপুর উপজেলার নূরপুর গ্রামের সঞ্জু রাও (৪৮), বিপুল পাহান (২২), বিরেন পাহান (৫০), উজ্জ্বল (২৪) এবং বিপ্লব (২২)। নিহতরা সবাই উপজেলার নূরপুর গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে।

তারা পেশায় দিনমজুর ছিলেন এবং ভোরে কাজের সন্ধানে বের হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম জানান, একটি ডাম্প ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার সময় পাটকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস জানান, ভোর পাঁচটার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর