রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
28 C
Dhaka
Homeজেলার খবরমোটরসাইকেল থেকে ড্রামে তেল ঢালতে গিয়ে পেট্রোল পাম্প ক্যাশিয়ারের মৃত্যু

মোটরসাইকেল থেকে ড্রামে তেল ঢালতে গিয়ে পেট্রোল পাম্প ক্যাশিয়ারের মৃত্যু

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৬ ১১:৩৪

ফটিকছড়িতে নিজের বসতঘরে মোটরসাইকেল থেকে ড্রামে তেল স্থানান্তরের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাজিরহাটের জনতা অয়েল এন্ড কোং ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মনতোষ নাথের মৃত্যু হয়েছে। ১৮ এপ্রিল শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৪ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ইমাম নগর গ্রামের নাথ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মনতোষ একই এলাকার হরিমন নাথের ছেলে। তার ১ কন্যা ও ১ ছেলে সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় স‍ূত্রে জানা যায়, সেদিন ঘটনার সময় তার মোটরসাইকেল থেকে প্লাস্টিকের ড্রামে তেল ঢালছিল মনতোষ। এসময় অসাবধানতাবশত তেল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।এতে সে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।
ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে ড্রামে তেল ঢালতে গিয়ে ম্যাচ বা সিগারেট থেকে আগুন লেগে যায়। এসময় সে ঘর বাঁচাতে ড্রামটি পাশের পুকুরে ফেলে দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয় সে।

ঘটনার ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় (১৮ এপ্রিল) অগ্নিদগ্ধ মনতোষের মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী মোটরসাইকেল থেকে ড্রামে তেল ঢালতে গেলেই আগুন লাগে। সে আগুনে দগ্ধ হয়েই মনতোষের মৃত্যু হয় বলে জানা গেছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর