শনিবার, আগস্ট ২৯, ২০২৬
শনিবার, আগস্ট ২৯, ২০২৬
32 C
Dhaka
Homeজেলার খবরআগুনে দোকান পুড়ে পুঁজি হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা

আগুনে দোকান পুড়ে পুঁজি হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা

প্রকাশ: আগস্ট ২০, ২০২৬ ৬:৫৬

চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতের ভয়াবহ আগুনে একমাত্র আয়ের উৎস দোকান পুড়ে নিঃস্ব হয়ে মাথায় পড়েছে ব্যবসায়ীদের। এ ঘটনায় ফার্নিচারের দোকান, গুদাম ও কারখানাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিবিরহাট বাসস্ট্যান্ডের রাজঘাট এলাকায় আগুন লেগে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে করে ব্যবসায়ীরা তাদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

একমাত্র আয়ের ভরসা দোকান পুড়ে যাওয়ায় তাদের মাথায় হাত পড়েছে। নতুন করে পুঁজি দিয়ে ব্যবসা করার মতো সামর্থ্য তাদের নেই।

পুলিশের প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও, শত্রুতাবশতঃ কেউ আগুন লাগিয়ে দেয়ার দাবী করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

২০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনে গিয়ে দেখা যায়, মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী মনির, আলমগীর ও রহিম বাদশার ফার্নিচারের দোকান, একটি গুদাম ও একটি কারখানা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।এতে করে নগদ টাকাসহ ৪০-৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী মনির জানান, সোমবার রাত ১১টার দিকে প্রথমে পাশের একটি দোকানের গাছের গুঁড়িতে আগুন লাগে। স্থানীয়দের সহযোগিতায় তখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়।পরে ভোররাতে একই এলাকায় আবারো আগুন লেগে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকান ও প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

মনির আরও বলেন, অগ্নিকাণ্ডে তার প্রায় ১৫ লাখ টাকার তৈরি ফার্নিচার ও কাঠ পুড়ে গেছে। আকস্মিক এ ঘটনায় তিনি ও তার প্রতিষ্ঠানের কর্মচারীরা নিঃস্ব হয়ে পড়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি। সবকিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেলেও, ঘটনার ৪-৫ দিনেও কারো কাছ থেকে কোন সাহায্য-সহযোগিতা পাওয়া যায়নি বলে জানান তারা।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান এ বিষয়ে বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে এখনো কোন ক্লু পাওয়া যায়নি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর