বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
27 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যরমজানে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

রমজানে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৮:৩৩

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারের মাধ্যমে এই নতুন সময়সূচি ঘোষণা করেছে।নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

সার্কুলারে জানানো হয়, রমজান মাসে ব্যাংকের অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে নামাজের এই বিরতির সময় বিকল্প ব্যবস্থাপনায় লেনদেন কার্যক্রম অব্যাহত রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু প্রতি বছরই রমজান মাসে গ্রাহক ও ব্যাংকারদের সুবিধার্থে এই সময় কমিয়ে আনা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা দেশের সকল সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের জন্য কার্যকর হবে। পবিত্র মাসে গ্রাহকদের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতেই সময়সূচিতে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর