মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeস্বাস্থ্য৫ ভিটামিন নারীর সুস্থতার জন্য জরুরি

৫ ভিটামিন নারীর সুস্থতার জন্য জরুরি

প্রকাশ: ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৮:১৪

বর্তমান সময়ে নারীরা ঘর ও বাইরে—দুই ক্ষেত্রেই সমানভাবে দায়িত্ব পালন করছেন।

অফিসের কাজ শেষে ঘরের সব দায়িত্ব, স্বামী ও সন্তানের দেখাশোনা করতে গিয়ে অনেক সময় নিজের শরীরের দিকে তেমন নজর দেওয়া হয় না। ঠিকমতো খাবার খাওয়াও হয়ে ওঠে না, ফলে শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দেয়।

নারীদের সঠিক বিকাশের জন্য পাঁচ ভিটামিন না হলেই নয়। এই ভিটামিনগুলো শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে দরকার।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে পাঁচটি পুষ্টির কথা। এগুলো নারীদের জন্য খুবই জরুরি।

ভিটামিন ডি

শক্তিশালী হাড়ের জন্য ভিটামিন-ডি জরুরি।‌ এটি অস্টিওপরোসিস প্রতিরোধে সাহায্য করে। বেশিরভাগ মেয়েরাই এই ভিটামিন ডি-এর‌ অভাবে ভোগেন। এর ফলে হাড় দুর্বল হয়। খাবারে নিয়মিত ভিটামিন ডি-এর জোগান থাকা জরুরি। সূর্যের আলো থেকে ভিটামিন-ডি পাওয়া যায়। এ ছাড়া ভিটামিন-ডি পেতে দুধ, দই, পনির ইত্যাদি খেতে পারেন।

ভিটামিন বি১২

পুরুষদের তুলনায় নারীদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা হওয়ার আশঙ্কা বেশি। তাই ভিটামিন-বি১২ নারী শরীরের জন্য খুব জরুরি। ভিটামিন বি১২ নিয়মিত ডায়েটে রাখলে অ্যানিমিয়ার আশঙ্কা অনেকটাই কমে। এই ভিটামিন মেনোপজের পর রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। মাছ, মাংস, ডিম, দুধে ভিটামিন-বি১২ পাওয়া যায়।

ফলিক এসিড অথবা ফোলেট

এটি আসলে বি কমপ্লেক্সের ভিটামিন। গর্ভাবস্থায় শরীরে ফোলেটের প্রয়োজন খুব জরুরি। এতে সন্তান ধারণে জটিলতার আশঙ্কা কমে অনেকটাই। প্রতিদিনের খাবারে তাই ফোলেট রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সবুজ শাকসবজি, বাদাম, অলিভ অয়েল ইত্যাদির মধ্যে ফলিক এসিড পাওয়া যায়।

ভিটামিন ‘সি’

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি বিশেষভাবে জরুরি। ভিটামিন সি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে রোগ সহজে ছুঁতে পারে না। শরীর রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে।

ভিটামিন ‘এ’

শরীরে নরম টিস্যু গড়তে সাহায্য করে ভিটামিন এ। ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে।‌ এর পাশাপাশি দাঁতও মজবুত রাখে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর