মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
30.3 C
Dhaka

হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ, জানালেন সেনাপ্রধান 

0

বুধবার (১০ জুন) ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের নয়টি মিশনে বাংলাদেশের মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশের সদস্যরা রয়েছেন।

তিনি জানান, শান্তিরক্ষায় নারীর অংশগ্রহণেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষী সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ২৯৪ জন নারী সদস্য বিভিন্ন মিশনে নিয়োজিত আছেন।

সেনাপ্রধান আরও বলেন, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং বর্তমানে এটি একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম।

তিনি উল্লেখ করেন, শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা এবং নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ কাজ করে যাচ্ছে।

৭৭ হাজার কোটি রুপির সাম্রাজ্য, রাম চরণ-স্ত্রী উপাসনার অবিশ্বাস্য উত্থান! 

0

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, উপাসনার পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্যের মূল্য প্রায় ৭৭ হাজার কোটি রুপি। তবে শুধু উত্তরাধিকার নয়, নিজের কর্মদক্ষতার মাধ্যমেও তিনি আলাদা পরিচিতি অর্জন করেছেন।

উপাসনা কোনিডেলা ভারতের সুপরিচিত কোনিডেলা পরিবারের সন্তান। তার দাদা প্রতাপ সি রেড্ডি দেশটির বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের পথিকৃৎ এবং অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা। পরিবারের স্বাস্থ্যসেবা সাম্রাজ্যকে এগিয়ে নিতে তার মা শোভনা কামিনেনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

করপোরেট জীবনে উপাসনা জাইডাস গ্রুপের স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অ্যাপোলো ২৪/৭ প্ল্যাটফর্মের বোর্ড সদস্য এবং অ্যাপোলো হাসপাতালের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির নেতৃত্বে রয়েছেন। স্বাস্থ্যবিমা খাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উপাসনা জানিয়েছেন, তাদের পরিবারে একটি লিখিত পারিবারিক সংবিধান রয়েছে, যার মাধ্যমে সম্পদ ও দায়িত্ব বণ্টনের নীতিমালা নির্ধারণ করা হয়েছে। এতে পারিবারিক বিরোধ এড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, তাদের পরিবারে একসময় পিতৃতান্ত্রিক প্রভাব থাকলেও পরবর্তীতে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে সমান অংশীদারত্ব নিশ্চিত করেছেন।

অন্যদিকে রাম চরণ শুধু অভিনেতা নন, তিনি চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবসায়িক কার্যক্রমেও যুক্ত। দীর্ঘদিনের বন্ধুত্বের পর ২০১২ সালে রাম চরণ ও উপাসনার বিয়ে হয়, যা ছিল বিনোদন ও ব্যবসায়িক অঙ্গনে আলোচিত একটি ঘটনা।

রাম চরণ বহুবার জানিয়েছেন, তাদের সংসারে ভারসাম্য রক্ষায় উপাসনার ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে উপাসনাও স্বামীর সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং পারস্পরিক সম্মানকেই সম্পর্কের মূল ভিত্তি হিসেবে দেখেন।

উত্তরাধিকারসূত্রে পরিচিত হলেও উপাসনা কোনিডেলা নিজস্ব কাজ, নেতৃত্ব ও সমাজসেবার মাধ্যমে আধুনিক ভারতের করপোরেট জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

0

যথাযোগ্য মর্যাদায় বুধবার (১০ জুন) বাংলাদেশে পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর ২৯ মে দিবসটি পালিত হলেও এবার ঈদের ছুটি থাকায় দেশে আজ এই দিবস পালিত হতে যাচ্ছে।

দিবসটি উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। সাকাল সাড়ে ৯টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী মঙ্গলবার (৯ জুন) তার বাণীতে বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত  সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে মর্যাদাপূর্ণ স্থান অক্ষুণ্ন রেখে আসছে। জাতিসংঘের তথ্য অনুসারে, বাংলাদেশ এ ক্ষেত্রে ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত প্রথম স্থানে ছিল।

এর আগেও কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে ছিল। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের বহু গৌরবময় অধ্যায়ের অংশ বাংলাদশের শান্তিরক্ষীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৮৮ সালে ইরাক-ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশ নেওয়া শুরু। এরপর ৩৮ বছরে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বাস্তবায়নের এক গর্বিত অংশীদারে পরিণত হয়েছে।

জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী এই মিশনে দায়িত্ব পালন করছে ১৯৯৩ সাল থেকে।

বাংলাদেশের পুলিশ সদস্যরা এই মিশনে অংশ নিচ্ছেন ১৯৮৯ সাল থেকে। ওই বছর নামিবিয়া মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ পরিবারের সদস্য হয়। সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের এক হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন সদস্য ২৫টি দেশের ২৭টি শান্তি রক্ষা মিশনের দায়িত্ব পালন করেছেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। এসব মিশনে মোট দুই লাখ ছয় হাজার ৪৭৬ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করেন। এর মধ্যে নারী শান্তিরক্ষী তিন হাজার ৬৪৫ জন। সেনাবাহিনী থেকে দায়িত্ব পালন করেছেন এক লাখ ৬২ হাজার ৩৫ জন। বর্তমানে জাতিসংঘের ৯টি শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের চার হাজার ৪১২ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন।

শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। তাদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ১৩৮ জন, নৌবাহিনীর চারজন, বিমানবাহিনীর ৯ জন এবং পুলিশের ২৪ জন। আহত হয়েছেন মোট ২৮৭ জন।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে তিনি অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের এগিয়ে নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধা। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি প্রতিষ্ঠিত বিশ্বস্ত নাম। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৪ হাজারের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। তারা দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রেখে তারা কাজ করে যাচ্ছেন।

সেনাপ্রধান জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর ১৭৫ জন সদস্য শহীদ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৮৭ জন।

 

ট্রেনের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রেল চলাচল বন্ধ

0
রেল জংশনে লাইনচ্যুত

বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটনা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস নগরীর তিনকোনা পুকুরপাড় আসতেই বিকট শব্দে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জামালপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ট্রেনটির পাওয়ার পর্যন্ত রেখে সামনের অংশ স্টেশনে আনা হয়েছে। উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে গিয়ে পাওয়ার কার উদ্ধারে কাজ করছে। উদ্ধারে কিছুটা সময় লাগবে। পাওয়ার কার উদ্ধার হলেই ওই লাইনে ট্রেন চলাচল সচল হবে।

 

বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

0

বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরুতে কিছুটা সতর্ক অবস্থানে ছিল আর্জেন্টিনা। নিকো পাজের একটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে উঠে যায় আইসল্যান্ড। এলার্টসন গোলের সামনে দারুণ সুযোগ পেলেও তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এতে প্রাথমিক বিপদ কাটিয়ে ওঠে আর্জেন্টিনা।

এরপর দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্জেন্টাইনরা। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। প্রথমার্ধে আক্রমণভাগে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নিকো পাজ। তার সৃজনশীল পাসিং ও গতিশীলতায় বারবার চাপে পড়ে আইসল্যান্ডের রক্ষণভাগ।

প্রথমার্ধে একটি গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর মাঠে নেমেই দলের ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার জয় আরও নিশ্চিত করেন মেসি। এরপর ৮৬তম মিনিটে     থিয়াগো আলমান্দা গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

মাঝে মধ্যে আইসল্যান্ডও ম্যাচে ফেরার চেষ্টা করেছে। লম্বা বল ও থ্রো-ইনের মাধ্যমে চাপ তৈরির চেষ্টা করলেও আর্জেন্টিনার সুসংগঠিত রক্ষণভাগ তাদের কোনো সুযোগ দেয়নি। ফলে গোলরক্ষক জেরোনিমো রুলিকে খুব বেশি কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি।

পুরো ম্যাচজুড়ে বলের দখল, আক্রমণের তীব্রতা এবং ম্যাচ নিয়ন্ত্রণে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর আগে এই জয় দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের এই জয় দিয়ে নিজেদের প্রস্তুতির শক্ত বার্তা দিল বিশ্বচ্যাম্পিয়নরা।

 

সোনার দাম আরও কমলো

0
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২ জুন ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তারপর ৬ জুন কমানো হয় ৫ হাজার ৪৮১ টাকা। ফলে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হলো ১৫ হাজার ৩৩৯ টাকা।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।

এর আগে গত ৬ জুন সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে আনন্দিত ঋতুপর্ণা চাকমা

0
জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা
জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিজাউল করিম প্রমুখ।

ঋতুপর্ণা চাকমার বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার মঘাইছড়ি দুর্গম গ্রামে। সেখানে যাওয়ার মতো নেই কোনও সড়ক পথ। তার মা দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত। ২০২৫ সালে ঋতুপর্ণা চাকমার ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পাশে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’।

বাংলাদেশ ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ার অভিযানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিজাউল করিম বলেন, পার্বত্য এলাকায় ভূমি অধিগ্রহণ বন্ধ থাকায় ঋতুপর্ণা চাকমার জন্য ভূমি দেয়া সম্ভব হচ্ছে না বিধায় ভূমি কেনা বা গৃহনির্মাণের জন্য জেলা পরিষদের মাধ্যমে তার জন্য ২০ লাখ টাকার চেক প্রধানমন্ত্রীর
মাধ্যমে তুলে দেয়া হয়েছে। এই সহায়তার মাধ্যমে তার পাশে থাকার সুযোগ পেলো জেলা পরিষদ।

এ বিষয়ে টানা দুইবার সাফজয়ী ঋতুপর্ণা চাকমা বলেন, জমি ও বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী আমাকে আর্থিক সহায়তা করেছেন। এতে প্রধানমন্ত্রীর প্রতি আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। তিনি আরও বলেন ২০২৪ সালে সাফ জয়ের পর বিসিবি থেকে আমাকে বাড়ি নির্মাণের আশ্বাস দিলেও এর কোন খোঁজ নেই।

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মা কালাসোনা চাকমা বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর সরকার যে ঘর নির্মাণের জন্য সহায়তা দিয়েছে তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি খুবই খুশি হয়েছি। আশা করছি সরকার ভবিষ্যতে সব সময় আমার মেয়ের পাশে থাকবে।

শিল্পী সৈয়দ আব্দুল হাদী ভূষিত হচ্ছেন বিশেষ সম্মাননায়

0
বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী
বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী

‘কালজয়ী কণ্ঠ, শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন সন্ধ্যা ৬টায়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের শিল্পীরা সৈয়দ আব্দুল হাদীর গাওয়া জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন। পাশাপাশি তার সংগীতজীবন, সাফল্য ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হবে বিশেষ উপস্থাপনার মাধ্যমে।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সংগীতাঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। একই আয়োজনে সংগীতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সম্মাননা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, জাতীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তিনি বলেন, দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের ভালোবাসাই এই সম্মাননার আসল প্রতিফলন।

ষাটের দশক থেকে আধুনিক গান, দেশাত্মবোধক ও চলচ্চিত্রের গানে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন সৈয়দ আব্দুল হাদী। তার কণ্ঠে ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘আসেন আমার মোক্তার’সহ অসংখ্য গান বাংলা সংগীতের ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। সংগীতাঙ্গনে তার অবদান আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

 

আবারো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

0
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

মঙ্গলবার (৯ জুন) ডলার দুর্বল হওয়া এবং তেলের দাম কমে যাওয়ার প্রভাবে স্বর্ণের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। রয়টার্স বলছে, এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৮ দশমিক ৬৯ ডলার এ দাঁড়িয়েছে। এছাড়া আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার অপরিবর্তিত থেকে ৪ হাজার ৩৬৩ দশমিক ৯০ ডলারে স্থিতিশীল রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডলারের সূচক (ডলার ইনডেক্স) ০.৩ শতাংশ কমে গেছে, যার ফলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত সোনা তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠেছে।

ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজারকাদা বলেন, তেলের দামে দুর্বলতা দেখা গেছে এবং সোনার দাম সাম্প্রতিক পতনের পর কিছুটা পুনরুদ্ধার করছে, যা মূলত শর্ট-কভারিংয়ের কারণে ঘটছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ইরান ও ইসরায়েল একে অপরের ওপর হামলা বন্ধ করার পর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে কমে গেছে তেলের দাম।

গত সপ্তাহের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর এখন বাজারের নজর যুক্তরাষ্ট্রের আসন্ন মুদ্রাস্ফীতি তথ্যের দিকে। বুধবার মে মাসের কনজ্যুমার প্রাইস ইনডেক্স এবং বৃহস্পতিবার প্রোডিউসার প্রাইস ইনডেক্স প্রকাশিত হবে, যা ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান সম্পর্কে নতুন সংকেত দেবে।

জার্মান ব্যাংক কমার্জব্যাংকের মতে, মে মাসের মুদ্রাস্ফীতি যদি প্রত্যাশার চেয়ে বেশি হয়, তবে স্বর্ণের দাম কমতে পারে। তবে বছরের শেষ দিকে ফেড সুদের হার না বাড়ালে পুনরায় সম্ভাবনা রয়েছে দাম বৃদ্ধির।

অন্যদিকে স্পট রুপার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮.৬১ ডলার, প্লাটিনামের দাম ১.৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৮.৯৮ ডলার, এবং প্যালাডিয়ামের দাম ৩.৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৫১.০৫ ডলার এ দাঁড়িয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে রোববার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে ২ জুন ঈদের পর প্রথম দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেসময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করে সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়।