বুধবার, জুন ২৪, ২০২৬
বুধবার, জুন ২৪, ২০২৬
27.4 C
Dhaka

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ায় তৃষ্ণায় প্রান গেলো ৫০ জনের

0
সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু
সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু

বৃহস্পতিবার (৪ জুন) নাইজারের আগাদেজ অঞ্চলের গভর্নর কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তিরা মালি থেকে একটি মুসলিম ধর্মীয় উৎসব শেষ করে দেশে ফিরছিলেন। পথিমধ্যে নাইজার ও আলজেরিয়া সীমান্তের আসামাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির ভেতরে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়।

গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘পানি ফুরিয়ে যাওয়ার পর চালক, তার সহকারী ও যাত্রীরা মিলে আপ্রাণ চেষ্টা করেও গাড়িটি মেরামত করতে পারেননি। তীব্র তাপমাত্রা ও কোনো ধরনের পানির উৎস না থাকায় ওই বৈরী পরিবেশের মধ্যে যাত্রীরা আটকা পড়েন। সেখানে বেঁচে থাকা অসম্ভব ছিল।’ পরে প্রশাসনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের মরুভূমিতেই গণকবর দেয়।

ভয়াবহ এই ঘটনা থেকে কোনো রকমে বেঁচে ফেরা দুজনের বিষয়ে প্রশাসন জানিয়েছে, জীবন বাঁচাতে তারা পায়ে হেঁটে দীর্ঘ ৫০ কিলোমিটার পথ পাড়ি দেন। মরুভূমির চরম উত্তাপের মধ্যে হেঁটে প্রথমে তারা একটি পানির উৎসের সন্ধান পান। পরে সেখান থেকে আসামাকা শহরে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে পুরো বিষয়টি খুলে বলেন।

আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহার করা হয় সাহারা মরুভূমির এই অঞ্চলটি। মানব পাচারকারীরা প্রায়ই এই পথ ব্যবহার করে থাকে। প্রচণ্ড দাবদাহ, ধূলিঝড় আর জল-খাবারের অভাবে প্রায়ই এই দুর্গম মরুভূমিতে অভিবাসী ও সাধারণ যাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটে বলে জানান স্থানীয় বিশেষজ্ঞরা।

সুত্র ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এক প্রতিবেদন

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পা দিয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

0
নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দু-একদিন আগে সরকার আমাদের খুনিদের সঙ্গে আঁতাত করে আইভী রহমানকে মুক্তি দিয়েছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।

একই অনুষ্ঠানে সারজিস আলম বলেন, একটা নির্বাচিত সরকারের আমরা যত ধরণের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকার চার মাসে এত প্রতারণা করতে পারে, এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কার পরিষদ। তারা বলেছে, এই পরিষদের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া অনুযায়ী সংবিধান তৈরি করবে। না হয় সংবিধান সংস্কার মিথ্যা, অন্যথায় ৩১ দফা তার চেয়ে বড় মিথ্যা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলার আহ্বায়ক মাহবুব আলম। মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমাদুল ইসলাম।

এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন।

এদিকে, অনুষ্ঠান ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

নিষিদ্ধ করা হয়েছে জাতীয় সংসদ এলাকা ও আশপাশে সমাবেশ-মিছিল করা

0
ডিএমপি সদরদপ্তর
ডিএমপি সদরদপ্তর

আজ শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামীকাল শনিবার (৬ জুন) থেকে এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভসহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামীকাল শনিবার রাত ১২টা থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সব প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন বা অনুরূপ কর্মসূচি পালন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন- ২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শনিবার 

0

শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হবেন।

এরপর রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে হাকান ফিদানের।

পরদিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তারা। এছাড়া, একই দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরের পর বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর এটি। একইসঙ্গে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কোনও দেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফরও এটি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরটি কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের নিয়মিত ধারাবাহিকতা নয়; এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তুরস্ক দ্রুত ঢাকার সঙ্গে যোগাযোগ জোরদার করে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের ঘনিষ্ঠ যোগাযোগও বেড়েছে।

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল মা-বাবার, হাসপাতালে মেয়ে

0

শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই দম্পতির মেয়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় পড়ে গেল বাস

0

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে ঘটেছে এই ঘটনা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে এসবি পরিবহনের একটি বাস নদীতে পড়ে গেছে। তবে, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে। বিস্তারিত পড়ে জানানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ওই ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

৩২ শিল্পী-কলাকুশলী পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

0
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশিষ্ট অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম ও বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যুগ্মভাবে এবং মরহুম তারেক মাসুদ (মরণোত্তর) ও মরহুম আব্দুল লতিফ বাচ্চু (মরণোত্তর) যুগ্মভাবে আজীবন সম্মাননা পদকে মনোনীত হয়েছেন। কে এম হালিমুজ্জামান ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক পুরস্কার পাচ্ছেন। ‘মরিয়ম’ চলচ্চিত্রের জন্য চৈতালী সমদ্দার পাচ্ছেন শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার।

‘লীলাবতী নাগ : দ্য রেবেল’-এর জন্য শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছেন এলিজা বিনতে এলাহী। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) পুরস্কার পাচ্ছেন আহাম্মেদ ফজলে রাব্বি আফরান নিশো, ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) পুরস্কার পাচ্ছেন আইনুন নাহার পুতুল, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্র) পুরস্কার পাচ্ছেন মনির আহাম্মেদ, ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্র) পুরস্কার পাচ্ছেন নাজিয়া হক অর্ষা, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বা অভিনেত্রী (খল চরিত্র) পুরস্কার পাচ্ছেন খন্দকার রশিদ আহমেদ, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বা অভিনেত্রী ক্যাটাগরিতে (কৌতুক চরিত্র) পুরস্কার পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম।

‘আম কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী ক্যাটাগরিতে মো. লিয়ন, একই চলচ্চিত্রে শিশুশিল্পী শাখায় (বিশেষ পুরস্কার) পাচ্ছে আরিফ হাসান আনাইরা খান, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন, ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন হাবিবুর রহমান, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়ক ক্যাটাগরিতে কাজী মো. আলী জাহাঙ্গীর (বালাম), ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়িকা ক্যাটাগরিতে অবন্তী দেব সিঁথি, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার ও শ্রেষ্ঠ কাহিনিকার যথাক্রমে মো. অলিউল্লাহ (সোমেশ্বর অলি), মুনির মাহমুদ প্রিন্স (প্রিন্স মাহমুদ) ও ফারুক হোসেন।

‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পাচ্ছেন মো. তাসনীমুল হাসান, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী চৌধুরী (রায়হান রাফী) ও সৈয়দ নাজিম উদ দৌলা, ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে পুরস্কার পাচ্ছেন মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পাচ্ছেন যথাক্রমে শহীদুল ইসলাম ও সুমন কুমার সরকার, ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শব্দ গ্রাহক হিসেবে পুরস্কার পাচ্ছেন সুজন মাহমুদ, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন বীথি আফরীন এবং ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মেক-আপম্যান ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন সবুজ।

এবার ফিল্ডিং কোচ ও হারাচ্ছে বাংলাদেশ 

0
বোলিং কোচের পর এবার ফিল্ডিং কোচ ও হারাচ্ছে বাংলাদেশ
বোলিং কোচের পর এবার ফিল্ডিং কোচ ও হারাচ্ছে বাংলাদেশ

 

বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফে আবারও পরিবর্তনের আভাস মিলেছে। পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর এবার ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও বাংলাদেশ দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পথে রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের আগে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ও বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্যেই জানা গেছে, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও আর বাংলাদেশ দলের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী নন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্যামেন্ট। তবে গত মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর কয়েক দিন আগে কোমরের চোটে আক্রান্ত হন তিনি। এরপর থেকে বিশ্রামে রয়েছেন এবং বর্তমানে পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

চোটের কারণে পাকিস্তান সিরিজের পর আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও দলের সঙ্গে থাকছেন না প্যামেন্ট। তার পরিবর্তে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন বিসিবির কোচ আশিক মজুমদার। পাকিস্তান সিরিজেও তিনি একই দায়িত্বে ছিলেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত এক বছরে তিনবার ইনজুরিতে পড়া এবং শারীরিক অবস্থার অবনতির কারণে বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ চালিয়ে যেতে অনাগ্রহী হয়ে পড়েছেন প্যামেন্ট। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত।

এদিকে আগামী ৯ থেকে ২১ জুন বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুনঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

কোচিং স্টাফে একের পর এক পরিবর্তনের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নামছে বাংলাদেশ দল।

 

পুলিশের ৫ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি করা হলো

0
অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

পদোন্নতি পাওয়া এই পাঁচ কর্মকর্তার মধ্যে প্রথম দুইজন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের এবং বাকি তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে। তারা হলেন— হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন। এর মধ্যে দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।

 

নতুন করে ৪ জনের প্রান গেলো হাম ও উপসর্গ নিয়ে

0
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু

আজ বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত ও সর্বশেষ বুলেটিন বা প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর আরও স্পষ্ট করেছে যে, গত এক দিনে হামের নানা উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। এর পাশাপাশি এই নির্দিষ্ট সময়ে সরাসরি হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর তীব্র উপসর্গে মোট ৬০৫ জন মানুষের করুণ মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

এদিকে দেশজুড়ে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব টেস্টের মাধ্যমে ৬৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই একই সময়ে আরও এক হাজার ১৩৬ জনের মধ্যে রোগটির প্রাথমিক উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭৫ হাজার ৭০৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং সেই সঙ্গে এই সুনির্দিষ্ট সময়ে মোট ৯ হাজার ২৬০ জনের শরীরে আনুষ্ঠানিকভাবে হামের অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হয়েছে।