সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
24 C
Dhaka

অতিষ্ঠ হচ্ছেন বিদ্যুৎ বিল বেশি আসায়? কমাবেন যেসব উপায়ে

0
যেসব উপায়ে বিল কমাবেন
যেসব উপায়ে বিল কমাবেন

মাস শেষে যখন বিদ্যুৎ বিলের কাগজ কিংবা নোটিফিকেশন আসে, তখন স্বাভাবিকভাবেই চোখ কপালে উঠে। প্রতি মাসেই নানা কারণে অতিরিক্ত বিল আসার অভিযোগ করে থাকেন অনেকে। অভিযোগকারীদের অধিকাংশই বুঝতে পারেন না, বিদ্যুৎ বিল বেশি আসে কেন। তবে ইলেকট্রিক ডিভাইসগুলো গরমের সময় তুলনামূলক বেশি ব্যবহার হয় এবং এ কারণে বিলও বেশি আসে।

এছাড়াও অন্যান্য কিছু কারণে মাস শেষে বিদ্যুৎ বিল বেশি এসে থাকে। মাত্র কয়েকটি সহজ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হলে বিদ্যুৎ বিল কমানো সম্ভব হয়। গ্রীষ্মকালে বিদ্যুৎ বিল সাশ্রয়ের কয়েকটি কার্যকরী উপায় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তাহলে প্রতিবেদন অনুযায়ী এবার উপায়গুলো জেনে নেয়া যাক-

বুদ্ধিমানের সঙ্গে এসি ব্যববার:
বাসা-বাড়িতে যদি এসি ব্যবহার করেন, তাহলে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। এসির তাপমাত্রা মাত্র এক ডিগ্রি বাড়ানো হলে প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যায়। এ ক্ষেত্রে এসির তাপমাত্রা বাড়িয়ে সঙ্গে ফ্যান ব্যবহার করা হলে মাঝারি তাপমাত্রায়ও ঘর ঠান্ডা রাখা যায়। এতে এসির ওপর চাপ কমে।

এসির সঙ্গে ফ্যান চালালে ফ্যান কম গতিতে চললে বাতাস আরও ঠান্ডা হয়। এ উপায়ও অবলম্বন করতে পারেন। পাশাপাশি প্রতি ১৫ দিন পরপর এসির এয়ার ফিল্টার পরিস্কার করতে হবে। নোংরা এয়ার ফিল্টার মোটরের ওপর চাপ সৃষ্টি করে। ফলে এসি থেকে বাইরে ঠান্ডা বাতাসে বের হতে বেশি বিদ্যুতের প্রয়োজন হয়।

প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকার উপায়:
এটি খুবই কার্যকর একটি উপায়। দিনের বেলায় বাসা-বাড়ির রুমের দরজা ও জানালার পর্দা বন্ধ রাখলে ভেতরে তাপ কমে। সকালে ও বিকেলে সরাসরি সূর্যের আলো ঘরে প্রবেশ করে, এ সময় পর্দা দিয়ে বন্ধ রাখতে পারেন। আবার ঘর ঠান্ডার বিপরীতে যদি আলো প্রয়োজন হয়, তাহলে পর্দা খোলা রাখতে পারেন। এতে বাতি ব্যবহারের প্রয়োজন হবে না। বিকেলে সূর্যের তাপ কম থাকে এবং অনেক সময় চারপাশে বাতাস থাকে প্রচুর। এ সময় পর্দা খোলা রাখলে বাতাস প্রবেশ করে ঘর ঠান্ডা রাখে। এ ক্ষেত্রে গাঢ় রঙের পর্দা বা ব্লাইন্ড ব্যবহার করলে তাপমাত্রা শীতল থাকবে বেশি।

অপ্রয়োজনীয় যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা:
এমন কিছু জিনিসপত্র রয়েছে, যা সবসময় ব্যবহারের প্রয়োজন হয় না। কিছু ডিভাইস রয়েছে যা রিমোট দিয়ে বন্ধ করলেও বিদ্যুৎ খরচ হতে থাকে। টিভি, ল্যাপটপ চার্জার, মাইক্রোওয়েভ, মোবাইল ফোনের চার্জার, হোম থিয়েটার প্রায়ই স্ট্যান্ডবাই মোডে থাকে। অথচ এই স্ট্যান্ডবাই মোডেও এসব ডিভাইস বিদ্যুৎ খরচ করে। এসব ডিভাইস ব্যবহার শেষ হতেই আনপ্লাগ করে বা পুরোপুরি বন্ধ করতে পারেন।

ফ্রিজের সংযোগে দৃষ্টি:
ফ্রিজের অবস্থান ও ব্যবহারও বিদ্যুৎ খরচে প্রভাব ফেলতে পারে। ফ্রিজটি দেয়াল থেকে অন্তত ছয় ইঞ্চি দূরে বসান, যাতে তাপ সঠিকভাবে বের হতে পারে। ফ্রিজকে উইন্টার মোড থেকে সামার মোডে রাখলে গ্রীস্মে বিদ্যুৎ খরচ কমতে পারে। ব্যবহারের ক্ষেত্রে বারবার ফ্রিজ খোলা যাবে না। সরাসরি ভেতরে গরম খাবার রাখা যাবে না। এতে প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখার জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় ফ্রিজের। ফলে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বেশি খরচ হয়।

এলইডি বাতি ব্যবহার:
প্রচলিত ফিলামেন্ট বাতি ও টিউবলাইট বেশি বিদ্যুৎ খরচ করে। এসবের পরিবর্তে এলইডি বাতি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ ব্যাপকহারে কমানো সম্ভব। এলইডি বাতি কম শক্তি ব্যবহার করে উজ্জ্বল আলো দেয়। এসব বাসা-বাড়ির জন্য অধিক শক্তি ও সাশ্রয়ী বিকল্প।

৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি না করলে ইরানে ‘নরক’ নেমে আসবে

0
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আজ শনিবার (৪ এপ্রিল) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তি করতে অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য দশ দিন সময় দিয়েছিলাম।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘সময় ফুরিয়ে আসছে—তাদের ওপর ‘নরক’ নেমে আসার মাত্র ৪৮ ঘণ্টা বাকি। ঈশ্বর মহান!’

এর আগে গত ২১ মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি ইরান ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালি পূর্ণাঙ্গভাবে খুলে না দেয়, তবে তিনি দেশটির সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সমস্ত বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো ‘চিহ্নিত ও ধ্বংস’ করবেন।

তবে দুই দিন পর ট্রাম্প জানিয়েছিলেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ‘খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা’ চলছে এবং এর ফলে বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা তিনি পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন।

পরবর্তীতে তিনি এই সময়সীমা আবারও পিছিয়ে দেন, যা আগামী সোমবার রাত ৮টায় (গ্রিনিচ মান সময় মঙ্গলবার ০০:০০) শেষ হওয়ার কথা রয়েছে।

গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

0
গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড
গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড

শনিবার (৪ এপ্রিল) কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুর্ঘটনার খবর জানার পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকারপ্রধান।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।’

বিবৃতিতে প্রধানমন্ত্রী হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ অবিলম্বে খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, আজ (শনিবার) দুপুরে কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

 

৫ সদস্য বিশিষ্ট সংসদ সচিবালয় কমিশন গঠন

0
জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এটি প্রকাশে আসে।

সংসদ সচিবালয় কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। পাশাপাশি কমিশনের সদস্য হিসেবে ৪ জনকে রাখা হয়েছে। তারা হলেন- প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ এর ৭ ধারা অনুযায়ী এই সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বহাল রইল সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত

0
শপিংমল ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত
শপিংমল ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪ টায় বিদ্যুৎ ভবনে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

এর আগে, দোকান খোলা ও বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়। একই দাবি বিদ্যুৎমন্ত্রীর কাছেও উপস্থাপন করেন সংগঠনটির নেতারা। তবে এই দাবি আপাতত নাকচ করে দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী।

বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, সামনে পহেলা বৈশাখ ও কোরবানির ঈদ। আমরা দাবি করেছিলাম রাত ৮টা পর্যন্ত যেন দোকানপাট খোলা রাখা যায়। আর সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে দোকান খুলে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছিলাম। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আমাদের কথা শুনেছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। তবে, আপাতত সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের সন্ধ্যা ৬টার মধ্যে বিপনীবিতান ও মার্কেট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।

এর আগে, শুক্রবার (৩ এপ্রিল) সারাদেশে দোকান, বিপণিবিতান ও শপিংমল খোলার সময় পরিবর্তনের দাবি জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানায় সংগঠনটি।

সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় দেশের প্রায় ৭০ লাখ দোকান মালিক এবং আড়াই কোটি কর্মচারীর স্বার্থ বিবেচনায় নিয়ে এ সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এর আগে বৃহস্পতিবার রাতে সরকার বেশকিছু নতুন নির্দেশনা জারি করেছে। এর মধ্যে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।

 

১৯ দিনে হাম উপসর্গে ৯৪ জনের মৃত্যু,৫৬ জেলায় ছড়িয়েছে সংক্রমণ

0
হাম উপসর্গে ৯৪ জনের মৃত্যু
হাম উপসর্গে ৯৪ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৯ দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে।

প্রথমে জ্বর ও ঠাণ্ডা, এরপর শরীরে লালচে ফুসকুড়ি, প্রাথমিকভাবে অনেকেই এটিকে সাধারণ অসুখ মনে করছেন। তবে কয়েকদিনের মধ্যেই সংক্রমণ বেড়ে যাওয়ায় রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের অভিজ্ঞতা প্রায় একই ধরনের। এক কথায়, অনেক ক্ষেত্রেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে ময়মনসিংহ, কুষ্টিয়া, বরগুনা, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় গত ১৯ দিনে মৃত্যু হয়েছে ৯৪ জনের, এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

একজন অভিভাবক বলেন, এটি আমাদের জন্য খুবই উদ্বেগজনক বিষয়। যেসব পরিবারে শিশু রয়েছে, তারা তাদের সন্তানদের নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে দেশের কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ৩০ মার্চ পর্যন্ত দেশে ২ হাজার ১৯০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭৬ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। সংক্রমণ ছড়িয়েছে ৫৬টি জেলায়।

চিকিৎসকরা বলছেন, উপসর্গ দেখা দেয়ার পরপরই সতর্ক না হওয়া এবং পরীক্ষায় বিলম্বের কারণে সংক্রমণ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে।

দুপুরের মধ্যে যে অঞ্চল দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

0
আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, দুপুরের মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

 

মুস্তাফিজের ব্যাপারকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিলেন ধুমাল

0
আইপিএলে মুস্তাফিজ
আইপিএলে মুস্তাফিজ

ভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে দেওয়া ইন্টারভিউতে ধুমাল বলেন, ‘আমি এটিকে দুর্ভাগ্যজনক বলব। এই ব্যাপারে আমার খুব বেশি জানাশোনা নেই। যেভাবে তখন ঘটনাটি ঘটেছিল, আমার মনে হয় তাতে সরকারের খুব বেশি কিছু করার ছিল না। তাছাড়া, রোজকার ক্রিকেটে সরকারের অত ভূমিকা আছে বলে মনে হয় না। তারা ক্রিকেটের বড় সমর্থক।’

ধুমাল যোগ করেন, ‘কিন্তু, এটি ঠিক যে, মাঝেমধ্যে আমাদের চারপাশে এমন কিছু ব্যাপার ঘটে যার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে এবং এমন ঘটনা সামনে ঘটবে না।’

বিসিসিআইয়ের নির্দেশেই ফিজকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে সেই সময় কলকাতা তাদের বিবৃতিতে জানিয়েছিল, ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলে এবার কলকাতার হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। রেকর্ড ৯ কোটি ২০ লাভ রুপিতে ফিজকে দলে নেয় কেকেআর।

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ দল।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে।’

প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইরানের দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি 

0
মার্কিন যুদ্ধবিমান
মার্কিন যুদ্ধবিমান

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানান, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-১৫ যুদ্ধবিমান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। পরে ইরানি সামরিক বাহিনী জানায়, তারা একটি এ-১০ মার্কিন যুদ্ধবিমানকেও লক্ষ্য করে আঘাত করেছে, যা উপসাগর এলাকায় বিধ্বস্ত হয়েছে। খবর আল জাজিরার।

তবে মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এ-১০ বিমানের পাইলট দুর্ঘটনার পর নিরাপদে রয়েছেন। অন্যদিকে, এফ-১৫ বিমানের অন্তত একজন পাইলটের ভাগ্য এখনও অজানা। বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে, একজনকে উদ্ধার করা হলেও আরেকজন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই ঘটনা ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, না, মোটেও না। এটা যুদ্ধ—আমরা যুদ্ধে আছি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ভূপাতিত এফ-১৫ বিমানের ধ্বংসাবশেষ এবং একটি প্যারাস্যুটসহ ইজেকশন সিটের ছবি প্রচার করা হয়েছে।

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবফ সামাজিকমাধ্যমে ট্রাম্পের সমালোচনা করে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন।

ঘটনাটি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা সেন্ট্রাল কমান্ড সেন্টকম। অতীতে এ ধরনের ইরানি দাবিকে দ্রুত অস্বীকার করলেও এবার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানি কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের নিখোঁজ পাইলটদের খোঁজে সহযোগিতার আহ্বান জানিয়েছে এবং তাদের সন্ধান দিতে পারলে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।