সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
24 C
Dhaka

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

0

শনিবার (৪ এপ্রিল) প্রায় ৩ মাস পর রাত সাড়ে ৮টার দিকে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন যাবৎ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে না। সর্বশেষ ভোটের এক মাস আগে স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। আজ আবার বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠকের এজেন্ডা সর্ম্পকে আগে থেকেই আমাদের জানানো হয় না।

আজ ১১ দলীয় জোটে বিক্ষোভ সমাবেশ

0
বিক্ষোভ সমাবেশ আজ
বিক্ষোভ সমাবেশ আজ

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান ।

তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যার্থতার পরিচয় দিয়েছে৷ বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।

এছাড়া, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে জানা গেছে।

 

আফগানিস্তান কেঁপে উঠল শক্তিশালী ভূমিকম্পে, নিহত ৮

0
ভূমিকম্পে কেঁপে উঠল
ভূমিকম্পে কেঁপে উঠল

শুক্রবার (৩ এপ্রিল) রাতের এই ভয়াবহ ভূকম্পনে দেশটিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনটির মাত্রা ছিল ৫.৮ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার (১১২ মাইল) গভীরে সংঘটিত হয়।

আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার নিউজের বরাতে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে মধ্য কাবুল প্রদেশের বাগরামি জেলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে নিখোঁজ হওয়া এক ব্যক্তির সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

এদিকে আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন অংশেও এই ভূমিকম্পের ফলে তীব্র কম্পন অনুভূত হয়। এমনকি ভারতের দিল্লি ও জম্মু-কাশ্মির অঞ্চলেও মানুষ তীব্র আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর এই ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি রেকর্ড করেছে। তাদের হিসেব অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২ এবং গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। দেশটিতে স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে এই শক্তিশালী কম্পন অনুভূত হয়। রাজধানী ইসলামাবাদ ছাড়াও উত্তর-পশ্চিমের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও প্রত্যন্ত উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূকম্পন তীব্রভাবে অনুভূত হয়।

আফগানিস্তানে এই ভূমিকম্প আঘাত হানার পর ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বিস্তৃত অংশেও রাতের বেলা হঠাৎ কম্পন অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে পাঞ্জাবের চণ্ডীগড় ও লুধিয়ানা এবং জম্মু ও কাশ্মিরের শ্রীনগর, পুঞ্চ ও উধমপুরে কম্পনের তীব্রতায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনসহ একাধিক শহরে শত শত মানুষ আতঙ্কে বহুতল ভবন ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন। গভীরতার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কম্পন অনুভূত হলেও ভারতের অংশে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভৌগোলিকভাবে সক্রিয় হিন্দুকুশ ফল্ট লাইনে প্রায়শই এই ধরনের মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে, যা পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলকে কাঁপিয়ে তোলে।

 

বিএনপি নেতাদের সহযোগিতায় বিস্তীর্ণ ফসলি জমি পরিণত হল খাদে

0
বিস্তীর্ণ ফসলি জমি খাদে পরিণত
বিস্তীর্ণ ফসলি জমি খাদে পরিণত

প্রভাবশালী একটি চক্র স্থানীয় কিছু বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামীলীগের পাতি নেতারা এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘদিন ধরে মাটি কেটে ফসলি জমিকে ‘সাগর সদৃশ’ গর্ত তৈরি করেছে। তাছাড়া পার্শ্ববর্তী ধলই খালের পাড় ঘেঁষে মাটি কেটে নেওয়ায় আগামী বর্ষায় খালের পাড় ভেঙ্গে ফসলসহ জমি সংলগ্ন বাড়ি ঘর প্লাবিত হওয়ার আশংকা করছে অনেকে।

কয়েকজন জমির মালিক ক্ষোভের সাথে অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের কতিপয় নেতা জোর জবরদস্তি ফিল্মি স্টাইলে জমি আমাদের দখল করে রাতের অন্ধকারে মাটি কেটে ফসলি জমিকে পরিণত করছে মহাসাগরে । প্রতিবাদ করতে গেলে নানা ধরনের হুমকি প্রদানের কথাও জানান তারা।

বিশেষ করে ওই এলাকায় স্থাপিত ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের খুঁটির নিচ থেকে মাটি সরে যাওয়ায়, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া ছাড়াও প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক ৭১ নামের পেজের তথাকথিত সানিফ চৌধুরী নামের এক সাংবাদিক পরিচয়ে প্রতিবেদকদের হুমকি দিয়ে বলেন, এসিল্যান্ড সব জানে আগে একবার জরিমানা করা হয়েছে এগুলো স্বাভাবিক বিষয়।

খবর নিয়ে জানা যায়, কথিত এ ভূঁইপোড় ব্যক্তি সাংবাদিক পরিচয়ে এলাকায় নানা ধরনের অনিয়মের সাথে জড়িত হয়ে বিভিন্ন অপকর্ম করে ধান্ধাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। এমনকি সে ও তার বড় ভাই সালাউদ্দীন মুন্না চৌধুরী গরু চুরির সাথে সম্পৃক্ত আছে বলেও জানা যায়।

সে বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুক ও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
হাটহাজারী থানা সূত্রে জানা যায়, মুন্না একজন ওয়ারেন্টভুক্ত আসামী । মাটি কাটায় জড়িত নাজিম ও কথিত ভূঁইপোড় সাংবাদিক এর বড় ভাই মুন্না কয়েকটি বিভিন্ন অপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হওয়া সত্বেও, দিবালোকে এসব অবৈধ মাটি কাটাসহ নানা অপরাধ করে যাচ্ছে দিনের পর দিন।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে প্রতিবেদকদের হুমকি হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শন করে। হেনস্থা করার বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে ১লা এপ্রিল সন্ধ্যায় থানায় উপস্থিত হয়ে হেনস্থকারীদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। বিষয়টি হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান গুরুত্বসহকারে আমলে নিয়ে অভিযোগপত্রটি গ্রহণ করেন।

মাটি কাটার বিষয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, “এর আগে এ ঘটনায় একবার জরিমানা করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন এটি গুরুতর অপরাধ, এ বিষয়ে উপজেলা প্রশাসন কর্তৃক দ্রুত আইনগত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন।

অন্যদিকে, চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের পিডিবির চীফ ইঞ্জিনিয়ার জানান, “বিষয়টি আমরা জেনেছি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।”

স্থানীয় সচেতন মহল দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবৈধ মাটি কাটা বন্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জোর দাবি উঠেছে।

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৮১৩ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ৩১৫০ জন। অনুপস্থিত ছিলো ৬৬৩ জন।

পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছুদের অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মানবিক শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমাদের দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল বেলা ১১টা থেকে ১২ টা এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫ টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৫০৫টি।

ফিফার নতুন ৫ নিয়ম চালু হচ্ছে ২০২৬ বিশ্বকাপে

0

ক্রীড়াভিত্তিক সংবাদসংস্থা ইএসপিএন সকারের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিশ্বকাপ সামনে রেখে ফিফা ঘোষণা দিয়েছে ৫ নিয়ম পরিবর্তনের। ম্যাচের গতি ধরে রাখা, সময় অপচয় রোধ করা এবং মাঠের রেফারিদের ওপর চাপ কমানোর লক্ষ্যে এই পরিবর্তনগুলো কার্যকর হবে বলে মনে করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার ঘোষিত নতুন ৫ নিয়ম হলো:——

  • নির্ধারিত সময়ের মধ্যে বদলি খেলোয়াড়ের মাঠে প্রবেশ

যেকোনো ম্যাচেই খেলোয়াড় পরিবর্তনের সময় দলগুলো অযথা সময় নষ্ট করে। বিশ্বকাপের ম্যাচগুলোতে এমন যেন না হয়, সে জন্য খেলোয়াড় বদলের নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে ফিফা। পরিবর্তন হওয়া খেলোয়াড়কে সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। এর বেশি সময় নিলে বদলি খেলোয়াড়কে মাঠে প্রবেশের আগে এক মিনিট অপেক্ষা করতে হবে। ওই সময়টা তার দলকে খেলতে হবে ১০ জন নিয়ে।

  • দ্রুততম সময়ে খেলা শুরুর বাধ্যবাধকতা

গোলকিক এবং থ্রো-ইনেও সময়ক্ষেপণ খুব সাধারণ একটি বিষয়, বিশেষ করে ম্যাচে এগিয়ে থাকা দল প্রায়ই এই কাজটা করে থাকে। বিশ্বকাপে এমন কিছু যাতে না হয়, তাই গোলকিক ও থ্রো-ইন নিতে হবে পাঁচ সেকেন্ডের মধ্যে। এর বেশি সময় নিলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে।

  • মাঠের বাইরে খেলোয়াড়দের চিকিৎসা

ম্যাচের সময় খেলোয়াড়েরা চোট পেলে প্রাথমিক চিকিৎসা মাঠেই দেওয়া হয়। ফলে খেলা বন্ধ রাখা হয় সেই সময়ে। বিশ্বকাপে অবশ্য এমন কিছুর সুযোগ থাকছে না। নতুন নিয়মে চোট পাওয়া কোনো খেলোয়াড় চিকিৎসা চাইলে তাকে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় যদি ফাউল করে হলুদ বা লাল কার্ড দেখেন, সে ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

  • রেফারির সঙ্গে কথা বলবেন শুধুমাত্র অধিনায়ক

রেফারির দেওয়া কোনো সিদ্ধান্ত বিপক্ষে গেলেই তাকে ঘিরে খেলোয়াড়দের জটলা চলে। খেলোয়াড়েরা তর্ক করতে থাকেন রেফারির সঙ্গে। এতে সময়ের অপচয় হয়। খেলার পরিবেশও নষ্ট হয়। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা বা আপত্তি জানানোর এখতিয়ার থাকবে কেবল অধিনায়কেরই। তিনি ছাড়া অন্য কেউ রেফারির দিকে এগিয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ড দেখানো হবে।

  • ভিএআরের বর্ধিত ক্ষমতা

ক্রমেই ফুটবলে বাড়ছে ভিডিও সহকারী রেফারি বা ভিএআরের ভূমিকা। সেই ধারায় ২০২৬ বিশ্বকাপে দ্বিতীয় হলুদ কার্ড বা লাল কার্ডের সিদ্ধান্তও পর্যালোচনা করা হবে এই প্রযুক্তি দিয়ে। পাশাপাশি রেফারি যদি কোনো কর্নারের সিদ্ধান্ত ভুল দিয়েছেন বলে সন্দেহ থাকে, তাহলে সেটিও ভিএআরের মাধ্যমে শোধরানো হবে বা তা নিয়ে সন্দেহ দূর করা হবে।

ফুটবল বোদ্ধাদের মতে, ফিফার এই নতুন নিয়মগুলো কার্যকর হলে খেলায় নাটুকেপনা ও সময় নষ্ট করার প্রবণতা অনেকাংশেই কমে আসবে।

হামের টিকা সারাদেশে দেওয়া হবে যেদিন থেকে

0
সারাদেশে দেওয়া হবে হামের টিকা
সারাদেশে দেওয়া হবে হামের টিকা

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থার অংশ হিসেবে সরকার গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ থেকে ২১.৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে গ্রহণ করছে। পরবর্তী সময়ে এই টিকা দিয়ে দেশের শিশুদের টিকাদান করা হবে।

আগে ৯ থেকে ১৫ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হতো। তবে আপৎকালীন কর্মসূচির আওতায় এবার ৬ মাস থেকে ১০ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোররা টিকা নিতে পারবে। প্রথমে যেসব এলাকায় সংক্রমণ বেশি হয়েছে, সেগুলোতে টিকাদান শুরু হবে।

টিকা ছাড়াও মন্ত্রক সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি বা কথা বলার সময় বাতাসে ছড়ানো ড্রপলেটের মাধ্যমে এটি দ্রুত সংক্রমিত হয়। ভাইরাসটি বাতাস বা বস্তুর ওপর প্রায় দুই ঘণ্টা সক্রিয় থাকতে পারে।

হামের প্রাথমিক লক্ষণকে ৩C দিয়ে মনে রাখা যায় কফ, কোরাইজা (সর্দি), কনজাংকটিভাইটিস (চোখ লাল হওয়া)। সঙ্গে আসে তীব্র জ্বর, মুখের ভেতরে কপ্লিক স্পট এবং কয়েকদিনের মধ্যে মুখ থেকে শুরু করে শরীরে ছড়ানো র‍্যাশ।

বিশেষ করে ৫ বছরের কম বয়সি শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা ঝুঁকিতে থাকে। অপুষ্ট শিশুদের ক্ষেত্রে হাম মারাত্মক হতে পারে। সংক্রমণ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, কানে সংক্রমণ, এমনকি মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা দেখা দিতে পারে।

টিকা গ্রহণ হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সাধারণত এমআর (মিসেলস-রুবেলা) বা এমএমআর (মিসেলস-মাম্পস-রুবেলা) টিকা ৯ মাস ও ১৫ মাসে দুই ডোজে দেওয়া হয়, যা দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আক্রান্ত শিশুর যত্নে পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং অন্যদের থেকে আলাদা রাখা জরুরি। শ্বাসকষ্ট, খিঁচুনি বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, একটি সমাজে প্রায় ৯৫% মানুষ টিকা নিলে রোগটির বিস্তার বন্ধ করা সম্ভব। তাই শিশুর পাশাপাশি আশপাশের সব শিশুর টিকাও নিশ্চিত করা জরুরি।

 

জ্বালানি সংকট: পাকিস্তানের ইসলামাবাদে গণপরিবহন ফ্রি ঘোষণা

0

আজ শুক্রবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা এএফপির।

গতকাল বৃহস্পতিবার রাতে পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ এবং ডিজেলের দাম ৫৪.৯ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের পরপরই এই ঘোষণাটি এলো। জ্বালানির দাম বৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের বেশ কিছু এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে এবং পাম্প স্টেশনগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আগামীকাল (শনিবার) থেকে পরবর্তী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব সরকারি গণপরিবহন সাধারণ মানুষের জন্য বিনামূল্যে করে দেওয়া হবে।’ তিনি আরও জানান, এর ফলে সরকারের ওপর ৩৫ কোটি রুপি (প্রায় সাড়ে ১২ লাখ ডলার) ব্যয়ের বোঝা চাপবে।

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও সরকারি গণপরিবহনের যাতায়াত খরচ মওকুফ করেছেন এবং ট্রাক ও বাসের জন্য বিশেষ ভর্তুকি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ পরিবহন অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন বর্ধিত খরচ যাত্রী ও ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া না হয়। তিনি বলেন, ‘পরিস্থিতির উন্নতি হওয়া মাত্রই আমরা জনগণকে এই অর্থনৈতিক বোঝা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’

সিন্ধু প্রদেশেও প্রাদেশিক সরকার মোটরসাইকেল আরোহী এবং ক্ষুদ্র কৃষকদের জন্য একই ধরনের ভর্তুকি ঘোষণা করেছে।

যুদ্ধের প্রভাব ও কৃচ্ছ্রসাধন নীতি

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যকে সংঘাতের অতলে ডুবিয়েছে। ইরানি পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, যার বড় অংশই এশিয়ার দেশগুলোতে যায়।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পাকিস্তান সরকার একগুচ্ছ কৃচ্ছ্রসাধন নীতি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অনেক সরকারি অফিসকে সপ্তাহে চার দিন কর্মদিবসে রূপান্তর করা, স্কুলের ছুটি বাড়ানো এবং কিছু ক্লাস অনলাইনের আওতায় নিয়ে আসা।

বিক্ষোভ ও অর্থনৈতিক সংকট

বিশ্বব্যাংকের তথ্যমতে, ২৪ কোটিরও বেশি জনসংখ্যার দেশ পাকিস্তান একটি নিম্ন-মধ্যম আয়ের দেশ। এখানে প্রায় ২৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। মার্চ মাসের শুরুতে সরকার জ্বালানি তেলের দাম ২০ শতাংশ বৃদ্ধি করেছিল, কিন্তু পরবর্তী কয়েক সপ্তাহ আর দাম না বাড়িয়ে সেই চাপ নিজেরাই সামাল দেওয়ার চেষ্টা করেছিল।

শুক্রবার পাঞ্জাবের রাজধানী লাহোরে বেশকিছু নাগরিক এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। ৩৯ বছর বয়সী বিক্ষোভকারী নাভিদ আহমেদ বলেন, “সরকার রাতারাতি জনগণের ওপর ‘পেট্রোল বোমা’ ফেলেছে। আমাদের জাতি এখন এই পরিস্থিতি সহ্য করার অবস্থায় নেই। এই মুদ্রাস্ফীতির ঝড় থামাতে হবে এবং জনগণকে স্বস্তি দিতে হবে।”

সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে গাড়ি কিনা আপাতত বন্ধ

0
ঋণে গাড়ি কিনা আপাতত বন্ধ
ঋণে গাড়ি কিনা আপাতত বন্ধ

বৃহস্পতিবার (২ এপ্রিল) সরকারের পরিচালন ব্যয় কমাতে মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের পরিচালন ব্যয় কমাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং সরকারি অর্থায়নে সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। প্রশিক্ষণ ব্যয় ছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে। সভা/সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ, সেমিনার/কনফারেন্স ব্যয় ২০ শতাংশ এবং ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমাতে হবে।

 

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের

0

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়, আপদকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর এবং এর অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। অর্থাৎ আপাতত কেউ কোনো ধরনের ছুটি নিতে পারবেন না, জরুরি দায়িত্ব পালনে সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এই আদেশে আরও বলা হয়েছে, এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে।

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে সরকার জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও গতিশীল করা এবং হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আদেশটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে এটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।