সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
24 C
Dhaka

জ্বালানি ভর্তি আরও ৪ জাহাজ প্রবেশ করলো দেশে 

0
জ্বালানি ভর্তি জাহাজ
জ্বালানি ভর্তি জাহাজ

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের জন্য ভেড়ানো হয়েছে চীনের পতাকাবাহী ‘এমটি ইউয়ান জিং হে’ জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বলেন, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছেছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আজ (শুক্রবার) রাতে সেটি বন্দরে পৌঁছাতে পারে।

এছাড়া, এলএনজি ও এলপিজিবাহী আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার (৪ এপ্রিল) নাগাদ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে জানা গেছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজটি ইতোমধ্যে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

৯৪ শিশুর মৃত্যু হল হামের উপসর্গ নিয়ে 

0
হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ৯৪৭ শিশু। এ সময় মারা গেছে তিনজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এসব জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯২ জন শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত একদিনেই ভর্তি হয়েছে ৩ হাজার ৭৭৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২৭ জন। এই সময়ে হামে আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে পূর্বে প্রকাশিত তথ্য সংশোধন করে নিশ্চিত মৃত্যুর সংখ্যা থেকে ৫টি মৃত্যু বাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের তথ্য বলছে, জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে এসব মৃত্যু জাতীয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। সংশ্লিষ্ট জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া (৩), লক্ষ্মীপুর (১) ও চাঁদপুর (১)।

এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও একজন হামে আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।

 

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা

0
হাইকোর্ট
হাইকোর্ট

বৃহস্পতিবার (২ এপ্রিল) আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এই রিট করেন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

এতে বিবাদীগণকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে বলা হয়, আদালতের নিকট একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে, যেখানে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের পরিমাণ, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ থাকবে। পাশাপাশি টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি ও প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ নির্ধারণের জন্য একটি পূর্ণাঙ্গ, স্বাধীন ও সময়সীমাবদ্ধ তদন্ত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া কেন সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং তদন্তের ফলাফল আদালতের সামনে উপস্থাপন করতে বলা হয়েছে।

রিট আবেদনে আরও বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা নিশ্চিত না করা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের ২৭, ৩১ এবং ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। বিবাদীগণকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে যেন তারা অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ করে এবং টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ পর্যাপ্ত ও নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করে।

চলমান প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও স্কুলে সংস্পর্শ নিয়ন্ত্রণসহ তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা জননিরাপত্তার প্রতি বেপরোয়া অবহেলা এবং জীবনের জন্য আসন্ন ঝুঁকি সৃষ্টি করেছে—এ মর্মে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

তরমুজের বীজ গিলে ফেল্লে শরীরে যে প্রভাব পড়তে পারে

0
তরমুজ
তরমুজ

গরমের দুপুরে ঠান্ডা তরমুজ খেতে খেতে হঠাৎ করে কালো বীজ গিলে ফেললেন অনেকেই। তারপরই মাথায় আসে চিন্তা“এতে কিছু হবে না তো?” বিশেষ করে পরিবারের শিশুরা ভাবনায় পরে যায়। ভয় পাওয়ার কিছু নেই। বরং যেটাকে আমরা এতদিন বিরক্তিকর ভেবে ফেলে দিতাম, সেই তরমুজের বীজই হতে পারে গরমে শরীরের জন্য ছোট্ট এক পাওয়ার প্যাক।

অনেকেই মনে করেন, তরমুজের বীজ গিলে ফেললে পেটে সমস্যা হয়। বাস্তবে, কাঁচা বীজ শরীরে ফাইবারের মতো কাজ করে এবং সহজেই হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে বের হয়ে যায়। তবে আসল উপকার পেতে হলে বীজটিকে সঠিকভাবে খেতে হবে তখনই এটি হয়ে ওঠে পুষ্টির ভাণ্ডার।

তরমুজের বীজের পুষ্টিগুণ

তরমুজের বীজ দেখতে ছোট হলেও এতে রয়েছে অবিশ্বাস্য পুষ্টি—

প্রোটিনের চমৎকার উৎস

প্রায় ৩০ শতাংশ প্রোটিন থাকে এতে, যা শরীরের শক্তি ও পেশি গঠনে সহায়ক।
ভালো ফ্যাট

মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট হৃদ্‌যন্ত্র ভালো রাখতে সাহায্য করে।
ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও আয়রন

ম্যাগনেসিয়াম স্নায়ু ও হার্টের জন্য উপকারী
জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আয়রন শরীরে শক্তি জোগায় ও রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে

গরমে কেন উপকারী

গরমে স্কিন গ্লো বাড়ায়।

ত্বকের যত্নে
অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড ত্বককে হাইড্রেটেড রাখে।

হার্ট ভালো রাখে
গরমে শরীর ঠান্ডা রাখতে হার্টকে বেশি কাজ করতে হয় এ সময় ম্যাগনেসিয়াম খুব কাজে দেয়।

শক্তি বাড়ায়
ভিটামিন বি কমপ্লেক্স শরীরের মেটাবলিজম বাড়িয়ে ক্লান্তি কমায়।

কাঁচা গিলে ফেললে ক্ষতি নেই, তবে পুরো উপকার পেতে চাইলে ভেজে বা অঙ্কুরিত করে খান। রাতে ভিজিয়ে রাখুন কয়েকদিন রেখে অঙ্কুরিত করুন। তারপর শুকিয়ে হালকা ভেজে নিন। এবার চাইলে মজাদার স্ন্যাকস হিসেবেও খেতে পারেন। তবে মনে রাখতে হবে অতিরিক্ত খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে। প্রতিদিন এক মুঠো (২৫–৩০ গ্রাম) যথেষ্ট। সংবেদনশীল পেট হলে ভাজা বা অঙ্কুরিত বীজই ভালো।

সূত্র: এনডিটিভি

এপ্রিলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে

0
এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস
এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস

বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অফিসের এপ্রিল মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে সাতদিন হালকা থেকে মাঝারি এবং এক থেকে তিনদিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হরমুজ প্রণালি খোলা নিয়ে নতুন বার্তা দিলো ইরান

0
হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি

ইরানের জ্বালানি ও পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনাও ধ্বংসের চেষ্টা চালানো হচ্ছে ।  তবে, শক্ত জবাব দিয়ে চলেছে তেহরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলনে ভয়ংকর সব হামলা চালিয়ে যাচ্ছে দেশটি।

সব মিলিয়ে যতটা সহজে ইরানকে পরাস্ত করবেন বলে ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা, তেমনটা তো হচ্ছেই না; বরং ইরানের জবাবের সামনে মুখ থুবড়ে পড়ছে তাদের সব পরিকল্পনা। এরই মধ্যে ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী। ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে একযোগে শত্রুপক্ষের ওপর ভয়ংকর ক্ষেপণাস্ত্রের আঘাত হানছে তারা। একইসঙ্গে হরমুজ প্রণালিতে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে বিশ্ব জুড়ে জ্বালানি সংকট সৃষ্টি করে ফেলেছে ইরান।

বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এ পথ খুলতে একের পর এক হুমকি ও হামলা চালিয়েও ইরানের অটল অবস্থানের সামনে অনেকটা অসহায় হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা। এরই মধ্যে ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

এ অবস্থায় তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের কোনও জাহাজকে প্রবেশ করতে দেওয়া হবে না হরমুজে। খবর বিবিসির।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সেই সব জাহাজের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে, যেগুলো ‘আগ্রাসীদের নয় এবং তাদের সঙ্গে সম্পর্কিতও নয়’।

টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘাই বলেছেন, ‘আমাদের কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর’ জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

এছাড়া, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনও ফাঁদে ইরান পা দেবে না বলেও জানিয়ে দিয়েছেন ইসমাইল বাঘাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি— এমন এক দুষ্টচক্র’ সহ্য করবে না ইরান।

এসময় গত বছরের জুলাইয়ে সংঘটিত ১২ দিনের সংঘাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বাঘাই বলেন, তারা বললো চলুন থামি, আমরা থামলাম; আর ৯ মাস পর তারা আবার (যুদ্ধ) শুরু করল।

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যৌথ হামলার প্রথম ধাক্কাতেই প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। ৩৩ দিন ধরে চলমান এই যুদ্ধে এরই মধ্যে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে হারিয়েছে ইরান। দেশটির বিভিন্ন সামরিক-বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ইরানের ২ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত।

তবে, পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে। ইরানের লাগাতার হামলার মুখে প্রায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এ অবস্থায় লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতির বাহিনীর এই যুদ্ধে যোগদান অনেকটাই শক্তি বাড়িয়ে দিয়েছে ইরানের। এছাড়া, প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় এখন আরও কার্যকরভাবে শত্রুপক্ষের ওপর আঘাত হানতে সক্ষম হচ্ছে তারা।

 

যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক অবসরে পাঠাল সেনাপ্রধানকে

0
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জ
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জ

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে পদত্যাগ করে তাৎক্ষণিক অবসরে যেতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছে।

একটি সূত্র জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হেগসেথের সেনাবাহিনী নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম এমন নেতৃত্বই তিনি এই পদে দেখতে চান।

পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল এক বিবৃতিতে বলেন, ‘সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফ হিসেবে জেনারেল জর্জ তাৎক্ষণিকভাবে অবসর নিচ্ছেন। তার দীর্ঘদিনের সেবার জন্য আমরা কৃতজ্ঞ এবং তার ভবিষ্যৎ জীবন মঙ্গলময় হোক।’

এছাড়া আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল ডেভিড হোডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

জেনারেল জর্জ এর আগে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সিনিয়র সামরিক সহকারী হিসেবে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ক্যারিয়ার ইনফ্যান্ট্রি অফিসার জর্জ এর আগে প্রথম উপসাগরীয় যুদ্ধ, ইরাক ও আফগানিস্তান যুদ্ধেও অংশ নিয়েছেন।

সাধারণত সেনাবাহিনীর চিফ অব স্টাফের মেয়াদ চার বছর হয়। জর্জকে ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন নিয়োগ দেন এবং সিনেট তাকে অনুমোদন দেয়। সে অনুযায়ী তার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকার কথা ছিল।

বর্তমানে ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এর আগে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল ছিলেন।

সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত,কমল অফিস সময় ও

0
কমল অফিস সময়
কমল অফিস সময়

ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়। এছাড়া দেশের সব ধরনের শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে জরুরি সেবা যেমন—কাঁচাবাজার, খাবারের দোকান ও ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।

গতকাল বৃহস্পতিবার রাতে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব কথা জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিবেচনায় নিয়ে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসময় প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী) উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

নাসিমুল গনি বলেন, সরকারি ব্যয় কমাতে আগামী তিন মাসের জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোনো নতুন যানবাহন, জলযান বা আকাশযান কেনা হবে না। কম্পিউটারসহ নতুন সরঞ্জাম ক্রয়ও বন্ধ রাখা হবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং সরকারি অর্থায়নে বিদেশে সব ধরনের প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সভা-সেমিনারের ব্যয়ও ৫০ শতাংশ হ্রাস করা হয়েছে।

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষা খাতে নতুন নির্দেশনা আসছে। শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন স্তরের প্রয়োজন বিবেচনা করে রোববার থেকে ধাপে ধাপে নির্দেশনা দিতে শুরু করবে, যাতে শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব না পড়ে।

এছাড়া পরিবহন খাতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেবে, তারা শুল্কমুক্তভাবে বাস আমদানি করতে পারবে। বেসরকারি খাতেও এই সুবিধা থাকছে, তবে বাণিজ্যিক ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। তবে কোনো পুরোনো বাস আমদানি করা যাবে না, শুধু নতুন বাস আনতে হবে।

নাসিমুল গনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকেও আমদানি বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদীয় কমিটি সুপারিশ করলো অন্তর্বর্তী সরকারের আমলের ২০ অধ্যাদেশ বাতিলের 

0
জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে এ প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। প্রতিবেদনে অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কার্যকারিতা ও সংশোধনের বিষয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে।

সংসদীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী, পর্যালোচিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিলের সুপারিশ করা হয়েছে।

কমিটি যে ২০টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে, সেগুলোর মধ্যে ১৬টি অধ্যাদেশ বর্তমানে বিলুপ্ত হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিল আকারে সংসদে উত্থাপন করবে। বাকি ৪টি অধ্যাদেশ স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনটি সর্বসম্মত হলেও ২০টি অধ্যাদেশের বিষয়ে কমিটির বিরোধী দলীয় সদস্যরা দ্বিমত পোষণ করেছেন এবং ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেছেন। তাদের আপত্তির জায়গাগুলো হলো, অপরিবর্তিত রাখার সুপারিশ করা ৪টি অধ্যাদেশ।সংশোধনের সুপারিশ করা ২টি অধ্যাদেশ। বাতিল করে পুনরায় বিল আকারে আনার তালিকায় থাকা ১১টি অধ্যাদেশ। স্থায়ীভাবে বাতিলের তালিকায় থাকা ৩টি অধ্যাদেশ।

সংসদীয় কমিটির এই প্রতিবেদনটি এখন হাউসে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহীত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আইনি পদক্ষেপগুলোকে স্থায়ী রূপ দিতেই এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন ফটিকছড়িতে ,সাক্ষাৎ করবেন হেফাজত আমিরের সাথে

0

আগামী ২৫ এপ্রিল শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় এসে, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী।

তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মুঠোফোনে ফোন করে সালাউদ্দিন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

ফোনালাপে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ এপ্রিল ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এসে আমিরের সাথে সাক্ষাৎ করবেন।

এ সফরকে ঘিরে ইতোমধ্যে ফটিকছড়ি উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল ও প্রত্যাশা।

সচেতন মহল মনে করেন, ফটিকছড়ি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। প্রধানমন্ত্রীর এই সফর শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয়, এটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। বিশেষ করে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সাথে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

এলাকাবাসী জানান, ফটিকছড়িতে প্রধানমন্ত্রী আসবেন এটা আমাদের জন্য গর্বের বিষয়। তবে আমরা চাই, এই সফরের মাধ্যমে এলাকার উন্নয়নেও যেন নতুন উদ্যোগ আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তৈরি হয়েছে বহুমাত্রিক আলোচনা। ২৫ এপ্রিলের এই সাক্ষাৎ দেশের রাজনীতিতে নতুন কোনো বার্তা দেয় কিনা সবার দৃষ্টি এখন সেদিকেই।