সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
24 C
Dhaka

এবার কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

0
এবার কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকার
এবার কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকার

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিশু। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসি আবদুল মমিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক এবং হাসপাতালে নেয়ার পর আরও চারজন যাত্রী মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পঞ্চগড়ে বাস এবার উল্টে গেল ৪০ যাত্রী নিয়ে 

0
৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস
৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী-ফুলতলা স্লুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরগামী গেটলক ‘শাহী পরিবহন’এর একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে, ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই অধিকাংশ যাত্রী নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে চিকিৎসা নিতে চলে যান।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যাত্রীরা চলে যান।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজন আহত যাত্রীকে উদ্ধার করা হয়। তবে, বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

একইদিন বেলা সাড়ে ১১ টার দিকে প্রায় একই রকম একটি দুর্ঘটনা ঘটে রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় অন্তত ৪০ জন যাত্রী নিয়ে উল্টে যায় একটি বাস।

স্থানীয়রা জানান, বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসছিল। ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরতরা চট্টগ্রামে বাসটি ভাড়া করে নিয়ে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় বাসটিতে থাকা অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জয় পেলোনা বাংলাদেশন,হজম করলো ৩ গোল

0

বৃহস্পতিবার (২৬ মার্চ) ‎হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ ঠেকিয়েও রক্ষা হয়নি হাভিয়ের কাবরেরার দল। উল্টো হজম করেছে তিন গোল। দ্বিতীয়ার্ধে চোখে চোখে রেখে লড়াই চালিয়ে গেলেও জালের দেখা পায়নি হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা।

আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচের প্রস্তুতি হিসেবে ভিয়েতনামের বিপক্ষে শুরুর একাদশে প্রায় সব তারকাকেই রাখেন কোচ কাবরেরা। তবে তারকা ফুটবলারদের নিয়ে একাদশ সাজালেও ভিয়েতনামের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ।

ম্যাচ শুরুর অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভিয়েতনামের ডিফেন্ডার শুয়ং তিয়েন আইনের কর্নার থেকে শট নেওয়ার চেষ্টা করেন পাম তুন হাই। কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগেই বিপদমুক্ত করতে গিয়ে জায়ান আহমেদ উল্টো বিপদ ডেকে আনেন। বাংলাদেশি এই ডিফেন্ডারের পা থেকেই বল চলে যায় জালে।

সে ক্ষত না শুকাতেই ১৮তম মিনিটে ফের হানা দেয় ভিয়েতনাম। ব্যবধান ২-০ করেন পাম জুয়ান মান। কর্নার থেকে উড়ে আসা শুয়ং তিয়েনের বাঁকানো শট হেডে জালে জড়ান এই লেফটব্যাক। ৩১ মিনিটে নগুয়াইন হাই লংয়ের শট দারুণ প্রচেষ্টায় থামিয়ে দেন গোলকিপার মেহেদী। ৩৮তম মিনিটে স্বাগতিকদের ব্যবধান ৩-০ করেন গুয়েন হেই লং।

প্রথমার্ধের প্রায় পুরোটা সময় রক্ষণাত্মক খেলে যায় বাংলাদেশ। মাঝেমধ্যে প্রতি আক্রমণে উঠে কয়েকটি শট নিলেও, সেগুলো জাল খুঁজে নিতে পারেনি। বিরতির পর দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও আর জালের দেখা পায়নি। ফলে ভিয়েতনামের বিপক্ষে জয় অধরাই থাকল বাংলাদেশের।

এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় বাংলাদেশের, সেটি গত নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে। অন্য চার ম্যাচে দুই হার, দুই ড্র। সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট ৫।

‘এমটি গ্রান কুভা’ এলো ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে

0

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে দেশে পৌঁছেছে ‘এমটি গ্রান কুভা’ নামে একটি জাহাজ। চুক্তি অনুযায়ী এই জ্বালানি সরবরাহ করেছে ইউনিপেক নামে চীনের একটি প্রতিষ্ঠান।

সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহ সূচিতে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন এই চালান কিছুটা স্বস্তি দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, জাহাজে আনা ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে। অন্যদিকে জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহে বিলম্বের কারণে জ্বালানি ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। চলতি মাসে তেল নিয়ে ১৭টি জাহাজ দেশে আসার কথা ছিল। এর আগে এসেছে আটটি। আর আজ এলো একটি জাহাজ।

জাহাজ আসার বিষয়টি নিশ্চিত করে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ডিজেল ও জেট ফুয়েল নিয়ে জাহাজটি আজ সকালে দেশে এসেছে। এখন জ্বালানিসংকট নেই। বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা চলছে।

বিপিসি সাধারণত সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি আমদানি করে থাকে। বছরে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। মোট চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত আকারে এনে দেশে পরিশোধন করা হয়, বাকি ৮০ শতাংশ পরিশোধিত অবস্থায় আমদানি করা হয়। ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ আটটি দেশ থেকে।

এদিকে জানা গেছে, আগামী এপ্রিলে সমুদ্রপথে ১৪টি জাহাজ এবং পাইপলাইনে ৩টি পার্সেলের মাধ্যমে মোট ৩ লাখ টন ডিজেল, ৫০ হাজার টন জেট ফুয়েল, ২৫ হাজার টন অকটেন এবং ৫০ হাজার টন ফার্নেস তেল আমদানির পরিকল্পনা রয়েছে। তবে, এখন পর্যন্ত মাত্র ১ লাখ ১০ হাজার টন ডিজেল এবং পাইপলাইনে ২০ হাজার টন সরবরাহের নিশ্চয়তা পাওয়া গেছে। এছাড়া, আগামী মে মাসে ১৭টি জাহাজে সাড়ে তিন লাখ টন ডিজেলসহ অন্যান্য জ্বালানি আসার সূচি ঠিক করা হয়েছে।

 

স্বাধীনতা দিবসে সেনাবাহিনী ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

0

বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- মোহাম্মদ জামাল উদ্দিন, আর্মার্ড; মো. আ. কাইয়ুম, আর্টিলারি; মো. মোহাররম হোসেন, আর্টিলারি; মো. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, ইঞ্জিনিয়ার্স; মো. ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার্স; মো. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মো. আবদুল কাদের, সিগন্যালস্; কাজী মোকাররম হোসেন, ই বেঙ্গল; মো. হাবিবুর রহমান, ই বেঙ্গল; মোহাম্মদ তাজুল ইসলাম, ই বেঙ্গল; মোহাম্মদ কিবরিয়া কামাল, ই বেঙ্গল; মোহাম্মদ কামরুজ্জামান, ই বেঙ্গল; মো. খালেদ মোর্শেদ নীরব, বীর; শেখ কামাল উদ্দিন, এএসসি; ওবায়দুর রহমান সেখ, ইএমই; মো. আবুল হাশেম, ইএমই; মো. আব্দুল কাদের, সিএমপি।

নৌবাহিনীতে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- খন্দকার জাহাঙ্গীর আলম, এনইউপি এমসিপিও, (এক্স) (সিডি-১); মো. নজরুল ইসলাম, এমসিপিও (ই); এইচ এম আব্দুল জলিল, এমসিপিও (এক্সক্স) (জিআই); শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান, এমসিপিও (এক্স) (এফসি-১); মো. সাইফুল ইসলাম প্রধান, বিএসপি, এমসিপিও (আর); হাওলাদার মোহাম্মদ হান্নান, এমসিপিও (এল); মো. সামিউল হক, এমসিপিও (কম); মো. নুরুজ্জামান, এমসিপিও (ক্যাট); মো. দীন ইসলাম, এমসিপিও (মেড) (ওটিএ)।

সেনাবাহিনী ও নৌবাহিনীর এ অনারারি কমিশন আজ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একের পর এক মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ২৩ জনের

0

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে প্রায় ৬ ঘণ্টার পর উদ্ধারকারী জাহাজ হামজার ক্রেন দিয়ে বাসটি উপরে তোলা হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে একের পর এক মরদেহ উদ্ধার করতে দেখা যায়।

বৃহস্পতিবার(২৬ মার্চ) সকাল পর্যন্ত সৌহার্দ্য পরিবহনের চালক আরমান খানসহ মোট ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪ জন পুরুষ, ১১ জন নারী ও ৮ জন শিশু রয়েছে।

নিহতরা হলেন: রাজবাড়ী পৌরসভার ভবানীপুর গ্রামের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের মৃত ডা. আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের কাজী মুকুলের ছেলে কাজী সাইফ (৩০), গোয়ালন্দ উপজেলার চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), গোয়ালন্দ উপজেলার চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), কালুখালী উপজেলার ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফাইজ শাহানূর (১১), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে গাড়িচালক আরমান খান (৩১), কালুখালী উপজেলার মদেন্দ্রপুর ইউনিয়নের বেলগাছি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন (৩০), রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মণ্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), রাজবাড়ী সদর উপজেলার বড় চর বেনিনগর গ্রামের মান্নান মণ্ডলের স্ত্রী জোসনা (৩৫), রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান (৬), রাজবাড়ী সদর উপজেলার আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮), রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান (২৫), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), কুষ্টিয়া পৌরসভা মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া সদরের খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩), কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মথুয়ারাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাছিমা (৪০), ঢাকা জেলার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে আরমান (৭ মাস)।

এর আগে বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি প্রায় ৪০ থেকে ৫০ জনের মতো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে আসছিল। ফেরিতে ওঠার সময় এটি পদ্মা নদীতে পড়ে যায়।

রাতে ঘটনাস্থলে ছুটে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী। সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান নৌপরিহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

রাজিব আহসান বলেন, রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা তিন কার্যদিবসের মধ্যে আমাদের রিপোর্ট দেবেন। আর আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তারাও তিনদিনের মধ্যে প্রতিবেদন দেবেন। এরপর আমরা জানতে পারব কী ঘটেছিল।

সুখবর পেলেন অ্যাঞ্জেল ডি মারিয়া

0

আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। রোজারিওতে অবস্থিত একটি কোচিং স্কুল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে হেড কোচের সনদ অর্জন করেছেন।

এই নতুন লাইসেন্স ডি মারিয়াকে ভবিষ্যতে ফুটবল ব্যবস্থাপনায় কাজ করার সুযোগ দেবে। কোচিং স্কুলের পক্ষ থেকে তাকে কোচ হিসেবে প্রস্তুতি নেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কোচিং স্কুল একটি বিবৃতিতে জানিয়েছে, ডি মারিয়া সফলভাবে কোচিং সনদ অর্জন করেছেন। সামাজিক মাধ্যমে তারা তাকে অভিনন্দন জানিয়ে গর্ব প্রকাশ করেছে, এবং জবাবে ডি মারিয়াও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে ডি মারিয়া জানিয়েছেন, ভবিষ্যতে তিনি সেন্ট্রাল বা বোকা জুনিয়রস ক্লাবের হেড কোচ হতে পারেন, তবে শুধুমাত্র সুযোগ পেলে। তিনি আরও জানিয়েছেন, তার সাবেক সতীর্থ লিয়ান্ড্রো পারেদেসকে সহকারী কোচ হিসেবে নিতে আগ্রহী।

ডি মারিয়া জানিয়েছেন, তার দলের খেলা হবে ৪-৩-৩ ফর্মেশনে, যা তার সহকারী পারেদেস পছন্দ করেন। এই পদক্ষেপটি তার কোচিং ক্যারিয়ার শুরু করার জন্য একটি প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে বড় পরিবর্তন

0
শিক্ষা মন্ত্রণালয় ভবন

বুধবার (২৫ মার্চ) রাতে আলাদা প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (অতিরিক্ত সচিব) ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে, খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ ছাড়া এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। আর চারজন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ভারত থেকে ওসমান হাদি হত্যার আসামিদের হস্তান্তরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসময় মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা শুরু হয়। এই ঘটনার প্রেক্ষাপটেই স্বাধীনতার ঘোষণা আসে। তৎকালীন মেজর জিয়াউর রহমান ওই গণহত্যার খবর পেয়ে চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিশ্বের সমর্থন কামনা করেন। একে তিনি বাংলাদেশের স্বাধীনতার ‘প্রকৃত ইতিহাস’ হিসেবে উল্লেখ করেন।

শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় তারা জাতীয় প্যারেডগ্রাউন্ডে যোগ দেন। যোগ দেওয়ার পর কুচকাওয়াজ সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরেছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হচ্ছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা। প্যারেডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে মূল কুচকাওয়াজ। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।

এবারের কুচকাওয়াজে সাজোয়া, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী ও আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট অংশগ্রহণ করেছে। আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন। একইসঙ্গে বিমান বাহিনীর বিভিন্ন কৌশলগত প্রদর্শনীও থাকবে।

সবশেষে মিগ-২৯ যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি টানবে।