সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
24 C
Dhaka

ইরানের ভয়াবহ হামলা,হতাহতদের সরিয়ে নিতে লাগে কয়েক ঘণ্টা

0
ইরানের ভয়াবহ হামলা
ইরানের ভয়াবহ হামলা

শনিবার (২৮ মার্চ) সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি বলেন, ‘শক্তিশালী হামলার’ মুখে মার্কিন বাহিনী তাদের ঘাঁটি ত্যাগ করে বাইরে দুটি স্থানে আশ্রয় নিয়েছে। এর মধ্যে প্রথম আশ্রয়স্থলটি দুবাইয়ে অবস্থিত, যেখানে ৪০০-র বেশি সেনা সদস্য অবস্থান করছিলেন। আর দ্বিতীয় স্থানটিতে ১০০-র বেশি সদস্য ছিলেন।

উভয় স্থানেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মুখপাত্র জানান, এই হামলায় ‘অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর কয়েক ঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সে করে মার্কিন সেনা ও কমান্ডারদের সরিয়ে নেয়া হয় বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক কমান্ডারদের সতর্ক করে জানানো হচ্ছে, এই অঞ্চল ‘মার্কিন সেনাদের কবরস্থানে’ পরিণত হবে। আত্মসমর্পণই এখন তাদের সামনে একমাত্র বিকল্প।

এ ছাড়া পারস্য উপসাগরের জলসীমায় আইআরজিসি অন্তত ছয়টি মার্কিন কৌশলগত নৌযানকে লক্ষ্যবস্তু করেছে বলেও এই বার্তায় জানানো হয়। এসব হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। এক্ষেত্রেও হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: প্রেস টিভি

জ্বালানি তেল মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

0
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।

চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম ঠিক রাখার চেষ্টা করছে। কিন্তু কিছু অসাধু চক্রের কারণে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। এমনকি সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান ও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টনের জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ মেট্রিক টন আসার পথে রয়েছে।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন যাতে তারা জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। বিশেষ করে কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং তেলের দাম যেন কোথাও না বাড়ে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য রাখবেন।

বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কেন এসব দুর্ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে তা রোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেছেন।

চিফ হুইপ বলেন, বাংলাদেশে এই প্রথম প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে, যাতে তারা এলাকাভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা না হলেও আশা করা যাচ্ছে আগামীকালের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত আসবে। এছাড়া সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

 

আরও ৭ হাজার টন ডিজেল আসছে ভারত থেকে

0
ডিজেল আসছে ভারত থেকে
ডিজেল আসছে ভারত থেকে

শনিবার (২৮ মার্চ) পাইপলাইনের মাধ্যমে প্রায় ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান বাংলাদেশে আসা শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। তিনি বলেন, আগামী ৩১ মার্চ এই ৭ হাজার মেট্রিক টন তেল আসা পুরোপুরি সম্পন্ন হবে।

এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় অর্ধলক্ষাধিক লিটার বা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখে কর্তৃপক্ষ।

এর আগে ২৪ মার্চ দুপুরে ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ৫৭ লাখ লিটার বা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়।

প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পৌঁছায়।

রেলহেড অয়েল ডিপো সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভারত থেকে পাইপলাইনে আসা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেলের চালান সম্পন্ন হয়েছে। এসব তেল আনতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।

এর আগে চলতি বছরে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হয়েছে

উল্লেখ্য, উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্নভাবে সারা বছর ডিজেল সরবরাহ রাখতে ভারত থেকে সরাসরি পাইপ লাইনের মাধ্যমে পার্বতীপুরের রেলহেড তেল ডিপোতে জ্বালানি তেল (ডিজেল) সরবরাহ করা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার ভূ-গর্ভস্থ এই পাইপ লাইন স্থাপনের কার্যক্রম শুরু হয়।

পরে ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী ভারত আগামী ১৫ বছর ডিজেল সরবরাহ করবে এবং বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানি করা যাবে। পরে ব্যবহার, খরচ ও চাহিদা অনুযায়ী আমদানির পরিমাণ বৃদ্ধি করা হবে।

এই পাইপ লাইন দিয়ে বছরে ১০ লাখ মেট্রিক টন তেল ভারত থেকে আমদানি করা সম্ভব বলেও বিপিসির পক্ষ থেকে
জানানো হয়। আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল আসতে সময় লাগতো ৬ থেকে ৭ দিন।

ফটিকছড়িতে স্বাধীনতা দিবসের কোন অনুষ্ঠান পালন করেনি জামায়াতঃ জনমনে প্রশ্ন

0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কোনো কর্মসূচি পালন করেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

উপজেলা প্রশাসনের আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় আয়োজনেও, জামায়াতের কোন নেতা-কর্মীদের দেখা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা সূত্রে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। তবে ফটিকছড়ি জামায়াতে ইসলামীর কোনো ইউনিটে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, ফটিকছড়ি জামায়াতে ইসলামীর দুই আমিরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। কিন্তু তারা কেউ অনুষ্ঠানে অংশ নেননি।

এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করলেও ব্যস্ততার কারণে যেতে পারেননি বলে জানান।

অন্যদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদেরকে উপজেলা প্রশাসন থেকে দাওয়াত দেওয়া হয়নি।এছাড়া বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় দলীয়ভাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করাও সম্ভব হয়নি।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় দিবসে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের রাষ্ট্রীয় আয়োজনে জামায়াতে ইসলামীর অনুপস্থিতি ও দলীয়ভাবে কোন কর্মসূচি পালন না করায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতেই জামায়াত স্বাধীনতা বিরোধী ও রাজাকারের দল।

স্বাধীনতা দিবসের কোন অনুষ্ঠান পালন না করে, আবারো প্রমাণ দিলো তারা দেশ ও স্বাধীনতার বিরোধী শক্তি।

 

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০৭০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ৮৮৩ জন। অনুপস্থিত ছিলো ১৮৭ জন। পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছুদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

প্রথম দিনের পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে এবং সার্বিকভাবে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে শিক্ষক-কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিদর্শকদের পাশাপাশি মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করেছেন।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা ও ১০ এপ্রিল একই সময়ে বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫ টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৫০৫টি।

১০ জনের দল ফ্রান্স হারাল ব্রাজিলকে 

0

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলে কিছুটা এগিয়ে ছিল ফ্রান্স। তবে গোলের সুযোগ এবং আক্রমণের সংখ্যায় এগিয়ে ছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় সেই আধিপত্য কাজে লাগাতে পারেনি সেলেসাওরা।

ম্যাচের শুরুতেই সুযোগ পায় ব্রাজিল। তবে ক্যাসেমিরোর উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে নেওয়া রাফিনিয়ার শট গোলবারের অনেক ওপর দিয়ে চলে যায়। কয়েক মিনিট পর ফ্রান্সও সুযোগ তৈরি করলেও হুগো একিতিকে হেড থেকে লক্ষ্যভ্রষ্ট হন।

প্রথমার্ধে খুব বেশি ধারালো আক্রমণ গড়তে পারেনি ব্রাজিল। ২৭ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির দূরপাল্লার জোরালো শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এরপর ৩২ মিনিটে ম্যাচে এগিয়ে যায় ফ্রান্স। উসমান দেম্বেলের রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে ব্রাজিল গোলরক্ষক এডারসনের ওপর দিয়ে চিপ শটে বল জালে জড়ান অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা ৫৬-তে নিয়ে যান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ের জিরুর (৫৭) রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র দুটি গোল।

প্রথমার্ধে ব্রাজিল ৬টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। বিপরীতে ফ্রান্স ৫টি শটের একটি লক্ষ্যে রেখে সেটিকেই গোলে পরিণত করে।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণ গড়লেও ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পাচ্ছিল না তারা। তবে ৫৫ মিনিটে ম্যাচে নাটকীয়তা তৈরি হয়। ব্রাজিল ডিফেন্ডার ওয়েসলিকে কঠোর ফাউল করায় ফ্রান্সের দায়োত উপামেকানো প্রথমে হলুদ কার্ড দেখেন। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

১০ জন নিয়ে খেলতে নেমেও বরং ব্যবধান বাড়িয়ে নেয় দিদিয়ের দেশমের দল। ৬৫ মিনিটে মাইকেল ওলিসের চমৎকার থ্রু বল ধরে দারুণ ফিনিশিংয়ে ফ্রান্সের দ্বিতীয় গোলটি করেন হুগো একিতিকে। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় গোল।

তবে ব্রাজিল হাল ছাড়েনি। ৭৮ মিনিটে ব্যবধান কমান ডিফেন্ডার ব্রেমার। ফ্রি-কিক থেকে পাওয়া বল ক্যাসেমিরো কাটব্যাক করলে পা বাড়িয়ে বল জালে পাঠান জুভেন্টাসের এই ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে এটি ছিল তার প্রথম গোল।

শেষদিকে সমতায় ফেরার জন্য ফ্রান্সের রক্ষণে প্রবল চাপ সৃষ্টি করে ব্রাজিল। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় আর ম্যাচে ফেরা হয়নি তাদের। শেষ মুহূর্তে ব্রেমারের বাড়ানো বলে ভিনিসিয়ুস জুনিয়ররা ঠিকমতো সংযোগ করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ফলে দারুণ লড়াইয়ের পরও হতাশাই সঙ্গী হলো ব্রাজিলের, আর ১০ জন নিয়ে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী এক পারফরম্যান্স উপহার দিল ফ্রান্স।

 

নদীবন্দরে সতর্ক সংকেত,৪ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

0
অভ্যন্তরীণ নদীবন্দর
অভ্যন্তরীণ নদীবন্দর

শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস,বাড়তে পারে তাপমাত্রা

0

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় এ পরিবর্তন দেখা দিতে পারে।

  • বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে প্রথম দিনে ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
  • শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু–এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ দিনে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
  • শনিবার (২৮ মার্চ) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
  • রোববার (২৯ মার্চ) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলের দু–এক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ দিনে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।
  • সোমবার (৩০ মার্চ) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা হাওয়ার আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বৃদ্ধি পেতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে।

 

ইয়েমেনের হুথিরা প্রস্তুত ইরানের সঙ্গে যুদ্ধে যোগ দিতে 

0

সামরিক সক্ষমতার প্রয়োজন পড়লে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে যোগ দিতে প্রস্তুত, রয়টার্সের এক সংবাদ প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। খবর আলজাজিরার।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন হুথি নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা সব ধরনের বিকল্পসহ সামরিকভাবে পূর্ণ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছি।’

ওই হুতি নেতা বলেন, ‘চূড়ান্ত মুহূর্ত (জিরো আওয়ার) নির্ধারণের বিস্তারিত বিষয়গুলো নেতৃত্বের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং পরিস্থিতির উন্নয়নের ওপর নজর রাখছি; কখন পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়, তা আমরা জানতে পারব।’

ওই নেতা আরও বলেন, ‘এখন পর্যন্ত ইরান বেশ ভালো করছে এবং প্রতিদিন শত্রুকে পরাজিত করছে, যুদ্ধ তাদের অনুকূলেই যাচ্ছে। যদি এর ব্যতিক্রম কিছু ঘটে, তবে আমরা নতুন করে মূল্যায়ন করব।’

যদি হুথিরা এই সংঘাতের একটি নতুন রণাঙ্গন (ফ্রন্ট) খুলে দেয়, তবে তাদের প্রধান লক্ষ্যবস্তু হবে ইয়েমেন উপকূলের ‘বাব আল-মানদাব’ প্রণালি। এটি সমুদ্রপথে জাহাজ চলাচলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সংকীর্ণ পথ, যা সুয়েজ খালের দিকে যাতায়াত নিয়ন্ত্রণ করে। উল্লেখ্য যে, ইরান ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে।

খাবারের পুষ্টিগুণ বাড়ায় গোলমরিচ ও অলিভ অয়েল

0
গোলমরিচ
গোলমরিচ

খাবারের স্বাদ বাড়াতে অনেকেই অভ্যাসবশত খাবারের ওপর গোলমরিচ ছিটিয়ে দেন বা সালাদের সঙ্গে অলিভ অয়েল ব্যবহার করেন। তবে বিজ্ঞানীরা বলছেন, এই সাধারণ অভ্যাস শুধু স্বাদই বাড়ায় না—বরং শরীরে ভিটামিন ও খনিজ শোষণ বাড়িয়ে খাবারের পুষ্টিগুণও কয়েক গুণ বৃদ্ধি করতে পারে। খবর বিবিসি

প্রাচীনকাল থেকেই মানুষ খাবারে লবণ, মসলা ও বিভিন্ন ভেষজ ব্যবহার করে আসছে, যা ‘সিজনিং’ নামে পরিচিত। সালাদ বা স্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে গোলমরিচ, ভিনেগার, সস ও অলিভ অয়েল দিয়ে ড্রেসিং করার চলও বেশ পুরোনো। নতুন গবেষণায় দেখা গেছে, এসব উপাদান খাবারের পুষ্টি শরীরে সহজে গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • গোলমরিচের বিশেষ ক্ষমতা

কালো গোলমরিচ হাজার বছর ধরে মূল্যবান মসলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর দানায় থাকা ‘পাইপারিন’ নামের রাসায়নিক উপাদান শরীরে ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদান রক্তপ্রবাহে শোষণ সহজ করে।

বিজ্ঞানীদের মতে, অন্ত্রের কোষে এমন কিছু পরিবাহক থাকে যা শোষিত পুষ্টিকে আবার পাচনতন্ত্রে ফিরিয়ে দিতে পারে। গোলমরিচের উপাদান এসব পরিবাহকের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে বেশি পরিমাণ ভিটামিন শরীরে ধরে রাখা সম্ভব হয়।

  • কেন দরকার চর্বি?

সব ভিটামিন একইভাবে শোষিত হয় না। ভিটামিন এ, ডি, ই ও কে চর্বিতে দ্রবণীয়। অর্থাৎ খাবারের সঙ্গে চর্বি না থাকলে এসব ভিটামিন শরীর ঠিকমতো গ্রহণ করতে পারে না।

খাবারের সঙ্গে থাকা চর্বি হজমের সময় ভেঙে ক্ষুদ্র কণায় বা ‘মাইসেল’-এ পরিণত হয়। এই মাইসেল ভিটামিনকে ঘিরে ধরে অন্ত্রের দেয়াল পার হয়ে রক্তপ্রবাহে পৌঁছে দেয়। তাই দুধ, দই বা অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর চর্বি ভিটামিন শোষণে বিশেষ সহায়ক।

  • অলিভ অয়েলের বাড়তি সুবিধা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের খাদ্যবিজ্ঞানী অধ্যাপক ডেভিড জুলিয়ান ম্যাকক্লেমেন্টসের গবেষণায় দেখা গেছে, সালাদের সঙ্গে অলিভ অয়েলযুক্ত ড্রেসিং ব্যবহার করলে ক্যারোটিনয়েড—যা গাজর, টমেটো ও শাকসবজিতে পাওয়া যায়—তার শোষণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

গবেষণায় আরও দেখা গেছে, অলিভ অয়েলের ক্ষুদ্র চর্বিকণা শরীরে পুষ্টি পরিবহনে কার্যকর হলেও নারকেল তেল একইভাবে কাজ করে না। কারণ অলিভ অয়েল তুলনামূলক বড় মাইসেল তৈরি করতে পারে, যা বড় আকারের পুষ্টি অণু বহনে সক্ষম।

  • খাবারের ‘মেট্রিক্স’ ভাঙা জরুরি

বিশেষজ্ঞরা বলছেন, শরীর যাতে খাবার থেকে পুষ্টি নিতে পারে, তার আগে খাবারের গঠন বা ‘ফুড মেট্রিক্স’ ভাঙা প্রয়োজন। যেমন—ভুট্টা ভালোভাবে না চিবিয়ে খেলে এর বাইরের আবরণ ভাঙে না, ফলে ভেতরের পুষ্টি শরীর গ্রহণ করতে পারে না।

তাই ধীরে ধীরে চিবিয়ে খাওয়া এবং সঠিক ড্রেসিং ব্যবহার করা—দুটিই পুষ্টি গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

  • সাপ্লিমেন্ট নয়, সুষম খাবারই যথেষ্ট

বিশেষজ্ঞদের মতে, সব মানুষের নিয়মিত ভিটামিন সাপ্লিমেন্ট প্রয়োজন হয় না। সুষম খাদ্যই সাধারণত শরীরের প্রয়োজন মেটাতে সক্ষম। তবে যাদের পুষ্টি শোষণে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে।

  • গবেষণার নতুন দিগন্ত

বিজ্ঞানীরা এখন ন্যানো-পার্টিকেল প্রযুক্তি ব্যবহার করে এমন খাবার তৈরির চেষ্টা করছেন, যাতে পুষ্টি আরও সহজে শরীরে শোষিত হয়। ইতোমধ্যে দেখা গেছে, ক্ষুদ্র চর্বিকণাযুক্ত সালাদ ড্রেসিং ক্যারোটিনয়েড শোষণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।