মঙ্গলবার, মে ৫, ২০২৬
মঙ্গলবার, মে ৫, ২০২৬
26 C
Dhaka

জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার

0

রোববার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।বিজ্ঞপ্তি বলা হয়, বর্তমানে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সৃষ্ট সমস্যার প্রেক্ষাপটে সম্ভাব্য সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ইতোমধ্যে আমদানিকৃত কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকেই সকল বিতরণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। সে অনুযায়ী মোটরসাইকেলে ২ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসে দিনে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ বা লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকে দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছিল।

পরে রাইডশেয়ারিং চালকদের জন্য মোটরসাইকেলকে তেল বিক্রির সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়। একই সঙ্গে ২৫ শতাংশ রেশনিং কমিয়ে ১৫ শতাংশ করা হয়।

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান

0
জুবাইদা রহমান
জুবাইদা রহমান

রোববার (১৫ মার্চ) দুপুরে নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।জুবাইদা রহমান বলেন, যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপও নেবে সরকার। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যত আমাদের প্রয়াস।

তিনি আরও বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী নেতৃত্বে গড়ে উঠবে ভবিষ্যত বাংলাদেশ।

এদিকে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে প্রথম নারী বিষয়ক অধিদফতর প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। আনসার ভিডিপিতেও প্রথম নারীদের অন্তর্ভুক্ত করেন তিনি। নারীদের প্রথম কোটা দিয়েছিলেন ২০ শতাংশ। এর ফলেই আজকে মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ৬২ শতাংশ নারী।

তিনি বলেন, অধিকার সবার। গণতন্ত্রের লেবাসেও স্বৈরাচার হয়। যা আমরা বিগত সরকারের আমলে দেখেছি। আমরা এতদিন অধিকার হারা হয়েছিলাম। তাই এখনও কথা বলতে হয় নারী অধিকার নিয়ে। আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, সভ্য সমাজের কালো দিকটা আমরা দেখি না। আমরা এমন একটি দেশ চাই যেখানে নারীর অধিকার নিয়ে আলাদা করে কথা বলতে হবে না।

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

0

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এই তথ্য জানান।তিনি বলেন, এই নিয়োগ কেবল একটি ধর্মের জন্য নয়, বরং সব ধর্মের শিক্ষার্থীদের জন্যই সংশ্লিষ্ট ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনায় রয়েছে।

বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। শিক্ষামন্ত্রী অধিবেশনে জানান, বর্তমান সময়ের প্রেক্ষাপটে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যেই এই ৯ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনার জন্য ইতিমধ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সরকার এই মুহূর্তেই নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে দেশের বিভিন্ন প্রান্তে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা বিবেচনা করে ভবিষ্যতে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার বিষয়েও মন্ত্রী ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেন, “সরকার দ্রুতই নতুন করে এমপিওভুক্তির জন্য আবেদন আহ্বান করবে। তবে পূর্বের যে আবেদনগুলো জমা পড়ে আছে, সেগুলো ফেলে দেওয়া হবে না; বরং স্বচ্ছতা বজায় রাখতে পুরাতন আবেদনগুলো পুনরায় নিখুঁতভাবে যাচাই-বাছাই করা হবে।”

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়েছে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় সংসদের কার্যক্রম শুরু হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর সব মিলিয়ে মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির দেওয়া দিকনির্দেশনামূলক ভাষণের ওপর আজ থেকেই সংসদ সদস্যরা তাদের বক্তব্য পেশ করছেন।

পরিস্কার পরিছন্নতা কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

0
হাটহাজারীতে পরিস্কার পরিছন্নতা কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
হাটহাজারীতে পরিস্কার পরিছন্নতা কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

শনিবার (১৪ মার্চ) হাটহাজারী পৌরসভার প্রশাসকসহ দায়িত্বশীলদের নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি যাকাত ফান্ড থেকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেককে ১০,০০০/- করে চেক বিতরণ করেন তিনি।

পরে ফতেপুর ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতি দরিদ্রদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠানেরও উদ্বোধন করেন তিনি। যা পর্যায়ক্রমে সকল ইউনিয়নে প্রায় ২১,০০০ মানুষকে প্রদান করা হবে।

এ সময় তিনি বাসস্ট্যান্ডের যানজট নিরসনে উচ্ছেদ কার্যক্রমসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রমের তদারকি করেন এবং উপস্থিত সাধারণ মানুষের খোঁজ খবর নেন।

 

ওজন কমাতে গ্রিন টির অভ্যাস গড়েু তুলুন

0
ওজন কমাতে গ্রিন টি
ওজন কমাতে গ্রিন টি

গ্রিন টি খাওয়ার উপকারিতা অনেক। গ্রিন টি পান মস্তিষ্কের কার্যক্রম ভালো করে, শরীরের বাজে কোলেস্টেরল কমায়, ঠান্ডা-কাশি প্রতিরোধ করে। এ ছাড়া এর রয়েছে আরো অনেক গুণ। কিন্তু একদিন গ্রিন টি খেলে হবেনা। ওজন কমাতে চান কিংবা ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে চান, প্রতিদিন নিয়ম করে তিন কাপ গ্রিন টি খেতে হবে। কিন্তু স্বাদের জন্য অনেকেই এড়িয়ে চলেন গ্রিন টি।

দুধ-চিনি দিয়ে চা খাওয়া মোটেই ভালো নয়। ওজন কমাতে চাইলে গ্রিন টি খাওয়াকে অভ্যাসে পরিণত করতে হবে। দিনে তিন বেলা গ্রিন টি খাওয়ার নেশা বা অভ্যাস তৈরি করতে হবে।

স্বাদে বদল আনুন

যদি স্বাদের জন্য গ্রিন টি পছন্দ না করেন, তাহলে বিভিন্ন ফ্লেভারের গ্রিন টি খেতে পারেন। বাজারে মিন্ট, হানি লেমন ইত্যাদি ফ্লেভারের গ্রিন টি পাওয়া যায়। সেগুলো খেতে পারেন। এ ছাড়া গ্রিন টি বানিয়ে তাতে লেবুর রস বা মধু মিশিয়ে খেতে পারেন। গ্রিন টি বেশি ফোটাবেন না, তিতা হয়ে যাবে।

হাতের কাছে চা রাখুন

প্রথম কাজ হলো দুধ-চিনি দিয়ে চা খাওয়ার নেশা দূর করা। সাধারণ চা কেনা বন্ধ করে দিন। এর বদলে গ্রিন টি কিনুন। যখনই চা বানাতে যাবেন, হাতের কাছে গ্রিন টি পাবেন। এতে গ্রিন টি খাওয়ার অভ্যাস তৈরি হবে। এ ছাড়া হাতের কাছে গ্রিন টি ব্যাগ রাখতে পারেন।

অ্যালার্ম সেট করুন

দিনে ৩-৪ বার গ্রিন টি খাওয়া উচিত। সকালে খালি পেটে এবং সন্ধ্যার পর গ্রিন টি খাবেন না। এরপর সারাদিনে যখন খুশি গ্রিন টি খেতে পারেন। তাই ফোনে অ্যালার্ম সেট করে রাখুন। এতে আপনি ভুললেও আপনার স্মার্টফোন গ্রিন টি খাওয়ার কথা মনে করিয়ে দেবে।

নতুন ভাইরাস মাম্পস নিয়ে চিকিৎসকের পরামর্শ

0
নতুন ভাইরাস মাম্পস
নতুন ভাইরাস মাম্পস

মাম্পস একটি ভাইরাসজনিত রোগ, যা মূলত মাম্পস ভাইরাসের কারণে হয়। সাধারণত শিশুদের মধ্যে এ রোগবেশি দেখা গেলেও যে কোনো বয়সেই এটি হতে পারে। তবে সুখবর হলো টিকা নিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে মাম্পসের ২৬টি সংক্রমণের ঘটনা পাওয়া গেছে। এর মধ্যে ১৯টি নিশ্চিত এবং সাতটি সম্ভাব্য সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই প্রাপ্তবয়স্ক এবং তাদের বড় একটি অংশ বাল্টিমোর অঞ্চলের বাসিন্দা। এদিকে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশের অন্তত ১১টি অঞ্চলে মাম্পসের ৩৪টি সংক্রমণের তথ্য নথিভুক্ত হয়েছে।

মাম্পসের লক্ষণ

ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর লক্ষণ দেখা দিতে শুরু করে। অনেক ক্ষেত্রে লক্ষণ খুব হালকা হতে পারে, আবার কারও ক্ষেত্রে স্পষ্ট উপসর্গ দেখা যায়। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—

কান ও গালের সামনে লালাগ্রন্থি ফুলে যাওয়া ও ব্যথা

  • খাবার চিবাতে অসুবিধা
  • জ্বর
  • মাথাব্যথা
  • পেশিতে ব্যথা
  • অতিরিক্ত ক্লান্তি
  • ক্ষুধামন্দা
  • কিছু ক্ষেত্রে পুরুষদের অণ্ডকোষে ব্যথা বা ফোলা

যেভাবে ছড়ায় এই ভাইরাস

মাম্পস ভাইরাস সাধারণত একজন থেকে আরেকজনের মধ্যে সহজেই ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত ব্যক্তির লালা বা শ্বাসতন্ত্রের ফোঁটার মাধ্যমে সংক্রমণ ঘটে। যেমন—

  • হাঁচি বা কাশির মাধ্যমে
  • একই কাপ, গ্লাস বা খাবারের পাত্র ব্যবহার করলে
  • কাছাকাছি বসবাস বা ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে
  • খেলাধুলা, নাচ বা চুম্বনের মতো ঘনিষ্ঠ কার্যকলাপে
  • যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা আন্তর্জাতিক ভ্রমণ করেন বা যারা টিকা নেননি তাদের ঝুঁকি তুলনামূলক বেশি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বা ঘনবসতিপূর্ণ স্থানে বসবাসকারীরাও বেশি ঝুঁকিতে থাকেন।

মাম্পসের সম্ভাব্য জটিলতা: যদিও অধিকাংশ ক্ষেত্রে রোগটি সেরে যায়, তবুও কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। যেমন—

  • মস্তিষ্ক বা মস্তিষ্কের আবরণে প্রদাহ
  • অণ্ডকোষে প্রদাহ, যা কখনো কখনো প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলতে পারে
  • স্তনে প্রদাহ
  • ডিম্বাশয়ে প্রদাহ
  • অগ্ন্যাশয়ে প্রদাহ
  • শ্রবণশক্তি হ্রাস
  • সন্ধিতে প্রদাহ
  • থাইরয়েড গ্রন্থিতে প্রদাহ
  • প্রতিরোধের উপায়

মাম্পস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। শিশুদের সাধারণ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী যৌথ টিকা দেওয়া হয়। এই টিকা সাধারণত দুই ধাপে দেয়া হয়—

বিশেষজ্ঞদের মতে, যেসব প্রাপ্তবয়স্কের শরীরে মাম্পসের প্রতিরোধ ক্ষমতার প্রমাণ নেই, তাদেরও অন্তত এক ডোজ টিকা নেয়া উচিত। বিশ্বজুড়ে সংক্রামক রোগ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় চিকিৎসকেরা বলছেন, নিয়মিত টিকা নেওয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলাই এমন ভাইরাসজনিত রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

সূত্র: এনডিটিভি

প্রখ্যাত অভিনেতা অসীম আর নেই

0
মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম
মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম

বৃহস্পতিবার (১২ মার্চ) পারিবারিক সূত্র নিশ্চিত করে বিষয়টি। আর মৃত্যুকালে ৭৬ বছর বয়স হয়েছিল এ ললিউড অভিনেতার।সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত এই অভিনেতা দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগের সঙ্গে লড়াই করছিলেন। দীর্ঘ অসুস্থতার কারণে গত ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা অসীম।

এদিন আসরের নামাজের পর লাহোরে তার বাসভবনের কাছে জামিয়া মসজিদে নামাজে জানা অনুষ্ঠিত হয়। আর তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ ইন্ডাস্ট্রিতে। সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, টেলিভশন নাটক ও মঞ্চ প্রযোজনা এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্বীকৃতি অর্জন করেছিলেন অসীম। একইসঙ্গে পাকিস্তানি বিনোদন জগতে একজন প্রতিভাবান ও বহুমুখী অভিনেতা হিসেবে ব্যাপকভাবে বিবেচিত ছিলেন প্রখ্যাত এই অভিনেতা।

অসীম দুই দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছিলেন। কমেডি থেকে শুরু করে সংবেদনশীল সব গল্পে দুর্দান্ত ছিলেন। ‘আইনক ওয়ালা জিন’, ‘জানজাল পুরা’, ‘পাল ভর ম্যায়’, ‘ঘান্টি’, ‘জর্দ দোপের’ ও ‘শেহর-এ-মুরাদ’র মতো ক্লাসিক নাটকে অভিনয় করেছেন এ প্রবীণ অভিনেতা।

পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া হল ৫ সিটি করপোরেশনে 

0

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এরমধ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর রহমান। পাশাপাশি বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন ও ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী।

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে বর্ণিত ব্যক্তিদের পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, নিয়োগ পাওয়া এসব প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

 জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা উঠে যাচ্ছে আজ রাত থেকে 

0
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (১৪ মার্চ) রাত থেকেই দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত সীমাবদ্ধতা উঠিয়ে দেওয়া হচ্ছে।এদিন রাজধানীর একটি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সড়কপথে আগামীকাল থেকে ঈদযাত্রার চাপ বাড়বে। বিষয়টি বিবেচনায় নিয়ে আগেই গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাত থেকেই দূরপাল্লার বাসসহ অন্যান্য গণপরিবহনে তেল নেওয়ার কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং প্রয়োজন অনুযায়ী তারা জ্বালানি নিতে পারবে।

মন্ত্রী বলেন, বিআরটিসির অধীনে চলাচলকারী বাসগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেখানে দেখা গেছে নির্ধারিত সময় মেনে বাস ছেড়ে যাচ্ছে এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। পরিবহনগুলো শিডিউল অনুযায়ী চলাচল করছে।

তিনি আরও বলেন, জ্বালানি সংকটের অজুহাতে কোথাও যাতে ভাড়া বাড়ানো না হয় বা অগ্রিম টিকিট ফেরত না দেওয়া হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে কিছু পরিবহন জ্বালানি সংকটের কথা বলে অগ্রিম টিকিট ফেরত দেওয়ার চেষ্টা করলেও সরকারের নির্দেশনার পর তা বন্ধ হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের যেসব স্থানে নির্মাণকাজ চলছিল সেসব স্থান থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী। এর মাধ্যমে অন্তত দুই থেকে তিনটি লেন যান চলাচলের জন্য সচল রাখা হয়েছে এবং যেখানে চার লেন রয়েছে সেখানে সব লেন চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী বলেন, মহাসড়কের জ্বালানি পাম্পগুলো ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য যানজটের ঝুঁকিপূর্ণ ২০৭টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোথাও যানজট সৃষ্টি না হয়।

শেখ রবিউল আলম আরও বলেন, সব প্রস্তুতি মিলিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। যাত্রীরা যাতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং সড়কে দীর্ঘ সময় আটকে না থাকেন, সে লক্ষ্যে সরকার সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি ঈদ উপলক্ষে যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না এবং বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

 

বাংলাদেশ রোববার মাঠে নামছে সিরিজ জয়ের মিশনে 

0

আগামীকাল রোববার (১৪ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ওপাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে খেলা দেখা যাবে আই স্ক্রিন অ্যাপে।

প্রথম ম্যাচে দারুণ বোলিংয়ে মাত্র ১১৪ রানেই পাকিস্তানকে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে নাহিদ রানার বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েছিল পাকিস্তানের ব্যাটাররা। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পাশাপাশি প্রথমবার ফাইফার তুলে নিয়েছিলেন নাহিদ। পরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটেই জয় তুলে নেয় বাংলাদেশ।

বৃষ্টিস্নাত দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। বড় রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। পরে বৃষ্টির কারণে পাহাড়সম লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। সেই পাহাড়ে পিষ্ঠ হয়েছে বাংলাদেশ, গুটিয়ে গেছে ১১৪ রানে। হেরেছে ১২৮ রানে।

তিন ম্যাচের সিরিজ দুই ম্যাচ শেষে দাঁড়িয়েছে ১-১ সমতায়। সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশের সামনে লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা। যে কারণে টাইগারদের নজর ঘরের মাঠের সিরিজগুলোর দিকে। এটি বিবেচনায় নিলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

মিরপুরের উইকেট বোলিং সহায়ক—এমন সমালোচনা পুরোনো। চলমান সিরিজে অবশ্য দেখা গেছে ভিন্ন চিত্র। দুই ম্যাচেই ব্যাটিং সহায়ক উইকেটের দেখা মিলেছে। তবে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি। এ ম্যাচে সেখান থেকে বেরিয়ে আসতে হবে তাদের।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দিয়েছেন তেমন বার্তাই। তিনি বলেন, ‘(দ্বিতীয় ম্যাচে) টপ অর্ডার রান করতে পারেনি। আমার মনে হয়, আমাদের এদিকে নজর দিতে হবে। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আপনি যদি ভালো শুরু এনে দিতে না পারেন, আপনি লড়াই করতে পারবেন না।’