বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
28.5 C
Dhaka

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা নেই বলে মানুষ ভারত যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর মানুষের আস্থা নেই বলেই আমাদের দেশের মানুষ ভারত যাচ্ছে, ব্যাংকক যাচ্ছে। আস্থা ফিরিয়ে আনতে হবে।

রবিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে সামন্ত লাল সেন বলেন, রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। আস্থা নেই বলেই মানুষ চলে যাচ্ছে। আমাদের দেশের মানুষ ভারত যাচ্ছে, ব্যাংকক যাচ্ছে। রংপুর থেকে মানুষ ঢাকায় আসছে, তার মানে আস্থাহীনতার অভাব। আস্থা ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনতে হলে গ্রাস রুট লেভেলে কাজ করা, যেটি আমি শুরু করেছি মাত্র। আমাকে আরও সুযোগ দিতে হবে। আমি চেষ্টা করছি। আমি পারবো না শতভাগ, তবে আমি চেষ্টা করবো।

রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনার তদন্ত রিপোর্টের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত রিপোর্ট পেয়েছি। রিপোর্ট হাইকোর্টে জমা দেয়া হয়েছে। আজ এটি নিয়ে শুনানি আছে। যেহেতু বিষয়টি আদালতে রয়েছে তাই এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তাহলে আদালত অবমাননা হয়ে যাবে।

অনিবন্ধিত হাসপাতালের বিষয়ে আপনাদের পদক্ষেপ কী থাকবে? এমন প্রশ্নের উত্তরে সামন্ত লাল সেন বলেন, অবৈধ এবং লাইসেন্স ছাড়া যে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আছে, আমি এ ব্যাপারে কথা বলেছি। হঠাৎ করে বন্ধ করলে তো হবে না। আমাকে তো পরীক্ষা করতে হবে। আমার কাছে তালিকা এসেছে, আমরা সেই তালিকা ধরে কাজ করবো। কোনো হাসপাতাল অবৈধ কিংবা ইলিগ্যালভাবে কাজ করবে, সেটা অন্তত আমি হতে দেবো না। এ ব্যাপারে আমার কঠোর নির্দেশ।

জাবি প্রেসক্লাবের নতুন নেতৃত্বে মোসাদ্দেক-নোমান

0

জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয় প্রেসক্লাবের ২০২২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের নোমান বিন হারুন নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জাবি প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শুর হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম।

এসময় সহকারী নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এবাদুল্লাহ খান, আইন ও বিচার বিভাগের প্রভাষক জনাব আ জ ম উমর ফারুক সিদ্দিকী ও জাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমন উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন— সহ সভাপতি আয়েশা সিদ্দিকা মেঘলা (বিবার্তা২৪), যুগ্ম সম্পাদক ওয়াজহাতুল ইসলাম (দৈনিক জনকণ্ঠ), কোষাধ্যক্ষ তানভীর ইবনে মোবারক (দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক রাহাত চৌধুরী (দৈনিক প্রতিদিনের সংবাদ), গ্রন্থাগার সম্পাদক মাহমুদুল হাসান (বার্তা২৪) ।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— ওসমান সরদার (শেয়ার বিজ) ও মো. হাদীউজ্জামান (দৈনিক ভোরের ডাক)।

নির্বাচন পর্যবেক্ষণ করেন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। ফলাফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

গঠনতন্ত্রে কাউকে বহিষ্কারের ক্ষমতা রওশন এরশাদের নেই: মুজিবুল হক

0

জাতীয় পার্টির (জাপা) গঠনতন্ত্রে কাউকে বহিষ্কার করার ক্ষমতা রওশন এরশাদের নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক।

তিনি বলেন, জি এম কাদেরকে বহিষ্কার করে রওশন এরশাদ যে নিজেই নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন জাতীয় পার্টি (জাপা) তাকে আমলে নিচ্ছে না ।

রোববার (২৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে দুপুর ১টার দিকে রাজধানীর গুলশানের বাসায় এক সভায় রওশন এরশাদ জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হককে বহিষ্কারের ঘোষণা দেন। এ সময় রওশন নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদকে মহাসচিব হিসেবে ঘোষণা করেন।

রওশন এরশাদের এমন ঘোষণার বিষয়ে মুজিবুল হক বলেন, আমরা এটা নলেজে (আমলে) নিচ্ছি না। এর ভিত্তি নেই। গঠনতন্ত্রে তার (রওশন) এই ধরনের কোনো ক্ষমতা নেই।

তিনি বলেন, গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। রওশন এর আগে জি এম কাদেরকে বহিষ্কার ঘোষণা করেছেন। এটা তৃতীয়বার। পরে ঘোষণা আবার প্রত্যাহারও করেছেন।

প্রত্যেকটি দলের গঠনতন্ত্র আছে উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন করেছে। প্রতীক বরাদ্দ দিয়েছেন জি এম কাদের। কাজেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান। মুজিবুল হক মহাসচিব।

এর আগে বহিষ্কারের ঘটনায় তৃণমূলের সমর্থন ছিল না, তবে এবার আর টিকতে পারবেন না- রওশনপন্থীদের এমন দাবির বিষয়ে মুজিবুল হক বলেন, অবান্তর কথা। এইগুলি একদম অশিক্ষিত মানুষের মতো। গঠনতন্ত্রের বাইরে নিজের মনের মাধুরী মিশিয়ে যেকোনো ব্যক্তি যেকোনো কথা বলতে পারেন। এগুলোর কোনো ভিত্তি নেই।

২১ দিনে রিজার্ভ কমল পৌনে দুই বিলিয়ন ডলার

0

আমদানির চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রা বা রিজার্ভ না থাকায় কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিনই ডলার বি‌ক্রি করছে। ফ‌লে দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে।

চলতি মাসের শুরুতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। যা গত ২১ দিনে ১৭৬ কোটি ৩০ ডলার কমে রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৫২৩ কোটি ডলারে। আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২ হাজার ১৭৫ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন থেকে রিজার্ভের এ চিত্র পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গ্রোস রিজার্ভ কমে দাঁড়ায় ২ হাজার ৫৩৩ কোটি (২৫ দশমিক ২৩ বিলিয়ন) ডলার। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিপিএম-৬ ম্যাথোডের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাবের সঙ্গে ৫২১ কোটি (৫.২১ বিলিয়ন) ডলারের পার্থক্য রয়েছে। অর্থাৎ বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ ২ হাজার ২ কোটি ডলার বা ২০ দশমিক ০২ বিলিয়ন। অর্থাৎ ২১ দিনে গ্রোস রিজার্ভ কমেছে ১৭৭ কোটি ডলার ( ১ দশমিক ৭৭ বিলিয়ন) এবং বিপিএম-৬ কমেছে ১৭২ কোটি ডলার ( ১ দশমিক ৭২ বিলিয়ন)।

২০২৩-২৪ অর্থবছরের শুরুতে গ্রোস রিজার্ভ ছিল ২৯.৭৩ বিলিয়ন ডলার আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৩ দশমকি ৩৭ বিলিয়ন ডলার।

এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধুমাত্র আইএমএফকে দেওয়া হয়। প্রকাশ করা হয় না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসাবে দেশের প্রকৃত রিজার্ভ এখন ১৬ বিলিয়ন ডলারের নিচে।

প্রতি মাসে প্রায় ৬ বিলিয়ন ডলার হিসেবে এ রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটাতে কষ্টসাধ্য হবে বাংলাদেশের জন্য। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংকটের কারণে রিজার্ভ থেকে বাজারে প্রচুর ডলার বিক্রি করা হচ্ছে। এছাড়া এ মাসে আকুর বিলও পরিশোধ হয়েছে। রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ কম থাকায় রিজার্ভ কমছে।

আমান সিম সাওতুল কোরআন সিলেট জোন অডিশনে ইয়েস ১ ও ওয়েটিং কার্ড পেলো ৫ কিশোর ক্বারী

0

জাতীয় ক্বিরাত রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন- ২০২৪, সিজন-৯ এর সিলেট বিভাগের অডিশন অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (২৮ জানুয়ারি) তানযীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসা সিলেট শাখা অডিটোরিয়ামে এ অডিশন অনুষ্ঠিত হয়।

বিচারকদের সর্বসম্মতিক্রমে মাদরাসাতুল হুদা সিলেট এর ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে ইয়েস কার্ড প্রদান করা হয়। আব্দুল্লাহ আল মামুন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিবে।

এছাড়াও ৫ জন প্রতিযোগিকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

অডিশনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন তানযীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ জিল্লুর রহমান, হাফেজ ক্বারী মোতাহের হোসাইন এবং ক্বারী খালেদ আহমাদ।

সিলেট অডিশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিমেন্টের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানা।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় ‘সাওতুল কোরআন ক্বিরাত রিয়েলিটি শো’ পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবে ১ লাখ টাকা নগদ পুরস্কার।

এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও মূল্যবান গিফট হ্যাম্পার।

আর্জেন্টিনার জাতীয় উদ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ড

0

আর্জেন্টিনার লস অ্যালারেস জাতীয় উদ্যানের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দুটি বড় শহরের দিকে এগিয়ে আসছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশটির দমকল বাহিনী।

আগুনের ভয়াবহতা উল্লেখ করে লস অ্যালারেস জাতীয় উদ্যানের ফায়ার, কমিউনিকেশনস অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের প্রধান মারিও কার্ডেনাস বলেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে তিনি বলেন, সবকিছুই প্রতিকূলে অবস্থান করছে। প্রচুর বাতাস ও উচ্চ তাপমাত্রা বিরাজ করছে। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ ঠিক মতো করা যাচ্ছে না।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসকুয়েল ও ট্রেভেলিন শহরে যাতে আগুন ছড়িয়ে পরতে না পারে সেই চেষ্টা করছে চুবুত প্রদেশের উদ্ধারকর্মীরা।

লস অ্যালারস জাতীয় উদ্যান প্রাকৃতিক সৌন্দর্যের লীলা-ভূমি। পাহাড়, নদী ও হ্রদে ঘেরা। আছে সমতল ভূমি। এটি মূলত অ্যালারস গাছের আদিম বন। যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম জীবন্ত গাছের প্রজাতি।

লস অ্যালারস জাতীয় উদ্যান একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই উদ্যানে আগুন লেগে ইতোমধ্যে প্রায় এক হাজার ৫০০ একর পুড়ে গেছে।

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

0

জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। একই সঙ্গে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেছেন তিনি।

রোববার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক- এই মর্মে ঘোষণা করছি যে, বিগত দিনের জাতীয় পার্টির সাংগঠনিক ব্যর্থতা পর্যালোচনা করে আমি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করছি। আমাদের প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টিতে এখন একটি ক্রান্তিকাল বিরাজ করছে।

এক. দ্বাদশ নির্বাচনের পূর্বে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের বক্তব্য ও বিবৃতি এবং দ্বাদশ নির্বাচন পরবর্তী সময়ে তাদের ভূমিকা পার্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

দুই. জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৭টি আসনে প্রার্থী মনোনয়ন প্রদান করে ২৬টি আসনে সমঝোতা করা এবং আসন সমঝোতার পরেও জনসম্মুখে অস্বীকার করে- দেশবাসী এবং পার্টির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে পার্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

তিন. ২৬টি আসন সমঝোতার পর বাকি আসনের প্রার্থীদের রাজনৈতিকভাবে জনগণের বিরূপ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। চেয়ারম্যান ও মহাসচিব তাদের কোনো খোঁজ-খবর না নেয়ার ফলে ভোটের মাঠে পার্টি চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রার্থীরা নির্বাচন থেকে সরে আসতে বাধ্য হয়েছেন।

চার. নির্বাচনে ভরাডুবি হওয়ায় পার্টির নেতাকর্মীরা তার প্রতিবাদ করার অধিকার রাখেন। এই প্রতিবাদী নেতাকর্মীদের সঙ্গে কোনোরূপ আলোচনা কিংবা সান্ত্বনা প্রদান না করে ক্রমাগত বহিষ্কার ও অব্যাহতির মাধ্যমে পার্টির অস্তিত্ব নষ্ট করা হয়েছে।

পাঁচ. পার্টির অবস্থা সার্বিকভাবে বিবেচনায় করে আমি গত ২২ জানুয়ারি, ২০২৪ ইং তারিখ পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে দলে ঐক্য ফিরিয়ে এনে সকল বহিষ্কার ও অব্যাহতির আদেশ বাতিল করে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গঠনের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় তারা তা আমলে নেননি।

ছয়. এই ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পল্লীবন্ধুর ৬৬৮ জন নেতাকর্মী পার্টি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করায় দলে বিরাট সংকট সৃষ্টি হয়েছে।

আমার সিদ্ধান্ত- এক. এমতাবস্থায় উল্লেখিত সংকট নিরসনে পার্টির নেতাকর্মীদের অনুরোধে এবং পার্টির গঠনতন্ত্রের ২০/১ ধারায় বর্ণিত ক্ষমতাবলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জি. এম. কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম।

দুই. নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।

তিন. পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত আমি কাজী মো. মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম। তিনি সার্বিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

চার. পার্টির অন্যান্য পদ-পদবী স্ব স্ব অবস্থায় বহাল থাকবে এবং পার্টির যে সকল নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে কিংবা বহিষ্কার করা হয়েছে এবং যাদের পার্টির কমিটির বাইরে রাখা হয়েছিল, তাদের পূর্বেকার স্ব-পদে পুনর্বহাল করা হবে।

পাঁচ. যথা-শিগগিরই পার্টির জাতীয় সম্মেলন আহ্বান করা হবে।

জিরোনাকে হটিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

0

চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনাকে পিছনে ফেলে রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করছে লস ব্লাঙ্কোসরা জিরোনা। শীর্ষ স্থান নিয়ে এই ‍দুই ক্লাবের লড়াইটা বেশ জমে উঠেছে। কখনও জিরোনা আবার কখনও রিয়াল মাদ্রিদ। সবশেষ লাস পালমাসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষ স্থান দখল করেছে ভিনি-রদ্রিগোরা।

শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে লাস পালমাসের ঘরের মাঠে শুরুটা ভালো করতে পারেনি রিয়ালের। তবে শেষ সময়ে গোল আদায় করে নেওয়াটা যেন রীতিতে পরিণত হয়ে গেছে। রিয়ালের হয়ে এদিন একটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও ফরাসি ফরোয়ার্ড মিডফিল্ডার ওরেলিয়াঁ শুয়ামেনি। পালমাসের হয়ে একমাত্র গোলটি আসে জাভিয়ের মুনোজের পা থেকে।

এদিন প্রথমার্ধে একপ্রকার গোল মিসের মহড়া চালিয়েছে রিয়াল। বিশেষ করে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের অনুপস্থিতি ভালো ভুগিয়েছে তাদের। ভিনিসিয়ুস একা বেশ কয়েকবার চেষ্টা করেছেন বল জালে জড়ানোর। কিন্তু সাফল্য ধরা দিচ্ছিল না। লাস পালমাস এই অর্ধে জাল অক্ষত রাখার তৃপ্তি নিয়েই বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে রিয়ালের ধীর গতির সুযোগ নিয়ে ৫৩তম মিনিটে স্রোতের বিপরীতে গোল আদায় করে নেয় লাস পালমাস। সান্দ্রো রামিরেজ ডান দিক থেকে কাউন্টার অ্যাটাকে বল নিয়ে বক্সের দিকে নিচু ক্রস দেন। যা থেকে গোল আদায় করেন হাভিয়ের মুনোজ।

তবে এগিয়ে থাকার স্বস্তি দীর্ঘায়িত হয়নি স্বাগতিকদের। কারণ বহু চেষ্টার পর ৬৫তম মিনিটে লক্ষ্যের খোঁজ পান ভিনিসিয়ুস। এদুয়ার্দো কামাভিঙ্গার পাসে ৮ ম্যাচে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজের নবম গোল আদায় করেন। সমতার পর স্বাভাবিকভাবেই রিয়ালের খেলায় গতি ফিরে আসে। মুহুর্মুহু আক্রমণ শানায় তারা।

কিন্তু কাঙ্ক্ষিত জয়সূচক গোলের দেখা পেতে তাদের অপেক্ষায় থাকতে হয় ৮৪তম মিনিট পর্যন্ত, যখন জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের সেট-পিসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান বদলি হিসেবে নামা শুয়ামেনি। বাকি সময় আর কোনো বিপদ হতে দেয়নি রিয়াল। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

২১ ম্যাচে ১৭ জয়ে রিয়ালের সংগ্রহ এখন ৫৪ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে ৫২ পয়েন্ট দুইয়ে থাকা জিরোনার। ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।

দুর্ঘটনার কবলে নোবিপ্রবির শিক্ষার্থীবাহী বাস, আতঙ্কে অজ্ঞান কয়েক শিক্ষার্থী!

0

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী “নয়নতারা” নামে বিআরটিসির একটি লাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকালে সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজদী থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিআরটিসি নয়নতারা বাসটি সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে সোনাপুর এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অর্ধেক অংশ রাস্তার বাহিরে চলে যায়।এ সময় বাসটিতে থাকা পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হন। এছাড়া ভয়ে অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী।

পিছনের গাড়িতে থাকা অভি নামের এক শিক্ষার্থী জানান,’কিছু বুঝে উঠার আগেই দেখি আমাদের সামনের বাসটি খালে পড়ে যাচ্ছিলো। ভেবেছিলাম হয়ত পড়েই গেছে কিন্তু কিভাবে যেন মাটির সাথে লেগে কাত হয়ে আটকে যায়।’

গাড়িতে থাকা নোবিপ্রবি শিক্ষার্থী শহীদুর রহমান বলেন, আমাদের নিয়ে গাড়িটি মুহূর্তে রাস্তার বাহিরের দিকে কাত হয়ে যায়। তবে অল্পের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে যাই। গাড়িটি পুরোপুরি পানিতে পড়তে পারেনি।’

এ বিষয়ে নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড.আনিসুজ্জামান বলেন, বিষয়টি দুঃখজনক এবং ঝুঁকিপূর্ণ। আল্লাহর কাছে শুকরিয়া আমাদের শিক্ষার্থীরা বেঁচে ফিরেছে। আমরা লোক পাঠিয়েছি সার্বিক দিক বিবেচনায় আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।

এ বিষয়ে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এখানে ড্রাইভারের ভুল ছিলো সে অন্য গাড়ীকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার বাহিরে নামিয়ে দিয়েছে। ড্রাইভারকে শোকজ করা হবে এবং পরবর্তীতে তার অপরাধ প্রমাণিত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, বিষয়টি পর্যালোচনা করে বিআরটিসি বাসের বিষয়ে আমরা অতিদ্রুত একটি সিদ্ধান্ত নিবো এবং রাস্তাটি সংস্কার করতে আমরা কতৃপক্ষকে অবহিত করবো।

সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে

0

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। পঞ্চগড় ও দিনাজপুর জেলায় এই তাপমাত্রা রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে।

রোববার (২৮ জানুয়ারি) ভোর ৬টায় ওই দুটি জেলায় দেশের সর্বনিম্ন সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

পঞ্চগড় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। গত কয়েক দিন ধরেই জেলায় মৃদু থেকে মাঝারি, এরপর দুইদিন তীব্র শৈত্যপ্রবাহ বইছে। কুয়াশা ও হিমশীতলের বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। রোববার ভোর ৬টায় জেলায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এর আগে, পঞ্চগড়ে গত শুক্রবার (২৬ জানুয়ারি) ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, রোববার সকাল ৬টায় দিনাজপুরেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার (২৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে টানা শৈত্যপ্রবাহ ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। কাজকর্ম কমে যাওয়ায় তাদের অভাব-অনটনে দিন কাটছে।

অন্যদিকে টানা শৈত্যপ্রবাহের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে রোগীদের চাপ বাড়ছে।