শুক্রবার (১৬ জানুয়ারি)বুকে ব্যথা হলে দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার রাত ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।
বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান গণমাধ্যমকে বলেন, রাত ১২টার দিকে মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে আনা হয়। কার্ডিওলোজি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তাকে দেখছেন।
ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান আরও বলেন, তার অবস্থা গুরুতর নয়। বর্তমানে তিনি হাসপাতালে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন।


