শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে নাজিরহাট পৌরসভা শাখার অস্থায়ী কার্যালয়ে শতাধিক মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের চেয়ারপার্সন এডভোকেট এলিনা খানের নির্দেশে ও মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসানের পৃষ্ঠপোষকতায় এ কম্বল বিতরণ করেন ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি এডভোকেট আলমগীর মোঃ ইউনুস, নাজিরহাট পৌরসভা শাখার সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী ও এডভোকেট রাশেদুল আলম প্রমূখ।


