Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
23 C
Dhaka
Homeরাজনীতিআবারও গ্রেপ্তার সেলিনা হায়াত আইভী

আবারও গ্রেপ্তার সেলিনা হায়াত আইভী

প্রকাশ: February 28, 2026 11:22

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টে ৫ মামলায় জামিন পাওয়ার একদিন পর রাতে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সিনিয়রসহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে। শুক্রবার রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চব্বিশে ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যা মামলাসহ ৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট।

গত বছরের ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। পরে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ। মামলাগুলো হলো—বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার মামলা।

এর মধ্যে প্রথম চারটি মামলায় নিহতের পরিবারের সদস্যরা বাদী এবং ফতুল্লা মডেল থানায় দায়ের করা। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে এবং ভুঁইগড়, দেলপাড়া এলাকায় গুলিতে নিহত হন বিভিন্ন বয়সী এ চারজন।

অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে করেছে। আইভীর বাসভবন ‘চুনকা কুটির’-এ গত ৮ মে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ কারণে পুলিশ গত ১২ মে এই মামলাটি করে। আইভীর সমর্থক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও এ মামলায় আসামি করা হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর