শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka
Homeখেলাস্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ‘চ্যাম্পিয়ন’ জিম্বাবুয়ে

স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ‘চ্যাম্পিয়ন’ জিম্বাবুয়ে

প্রকাশ: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। তবে এবার সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসরে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকেই হারিয়ে দিল জিম্বাবুয়ে। গত ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকেও ৬ উইকেটে হারাল সিকান্দার রাজার দল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোতে স্বাগতিকদের করা ৭ উইকেটে ১৭৮ রান জিম্বাবুয়ে তাড়া করেছে ৩ বলবাকি থাকতে। এটি টি-টোয়েন্টি জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এছাড়া এই জয়ে এবারের বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার এইটে পা রাখল রোডেশিয়ানরা।

জিম্বাবুয়ে জিতবে আর তাতে অধিনায়ক রাজা ভালো খেলবেন না সেটা তো হতেই পারে না! আজও বড় ভূমিকা রেখেছেন রাজা। ৫০ বলে ৮১ রান প্রয়োজন এমন সমীকরণে মাঠে নেমে রাজা খেলেছেন ২৫ বলে ৪৫ রানের ইনিংস।

৪৫ রানের ইনিংস খেলে যখন আউট হয়েছেন তখন জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১০ বলে ১২ রান। শেষ ওভারে তাদের দরকার ছিল ৮ রান। মহেশ তিকশানার করা সেই ওভারের প্রথম বলে টনি মুনিওঙ্গা ছক্কা মারলে খেলা কার্যত শেষ হয়ে যায়।

কৃতিত্ব পাবেন জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটও। ৪৮ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন বেনেট। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ছিলেন ৬৪ রানে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর