মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeবিনোদনআল্লাহ বাংলাদেশকে সুরক্ষিত রাখুক আপনার মাধ্যমে 

আল্লাহ বাংলাদেশকে সুরক্ষিত রাখুক আপনার মাধ্যমে 

প্রকাশ: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:৩৯

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাছেন। এ তালিকায় আছেন বিনোদন অঙ্গনের তারকারাও।

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এক আবেগঘন বার্তায় তিনি নতুন প্রধানমন্ত্রীর সাফল্য ও দেশের মঙ্গল কামনা করেন।নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, আল্লাহ এই ঐতিহাসিক মুহূর্তে তাকে ও দেশবাসীকে সম্মানিত করেছেন। পুরো বিশ্ব এই ঘটনার সাক্ষী এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রার্থনা করেন, আল্লাহ যেন তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত, সুখী ও সমৃদ্ধ রাখেন। পোস্টের শেষাংশে তিনি ‘আমিন’ লিখে দোয়া সম্পন্ন করেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিল্পী কনকচাঁপার এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সমর্থকরা তার পোস্টে শুভকামনা ও অভিনন্দন জানিয়ে মন্তব্য করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের এই সময়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের প্রতিক্রিয়াও আলোচনায় উঠে এসেছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর