মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeখেলামেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি

মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি

প্রকাশ: ফেব্রুয়ারি ২১, ২০২৬ ২:১৩

লম্বা বিরতির পর ফিরছে মেজর লিগ সকার। নতুন মৌসুমে লিওনেল মেসির সামনে রয়েছে রেকর্ড স্থাপনের সুবর্ণ সুযোগ। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি টিম হিসেবে শিরোপা রক্ষার প্রস্তুতি নিচ্ছে, তবে এবারের লিগ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।মেসির পাশাপাশি লস অ্যাঞ্জেলেস এফসিতে সন হিউং মিন এবং হামেস রদ্রিগেজের আগমনের কারণে লিগে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে।

নতুন মৌসুমে সার্জিও বুস্কেটস ও জর্দি আলবা দলকে ছাড়ছেন, আর লুইস সুয়ারেজও ফর্মে নেই। তবু মেসির জন্য ইন্টার মায়ামি এবারের লিগে মূল প্রার্থী হিসেবে বিবেচিত। প্রি-সিজনে তরুণ মিডফিল্ডার মাত্তেও সিলভেত্তি (২০) ও তেহলাহছকো সেহগোবিয়া (২২) দলের আলোচনায় ছিলেন।

চোটের কারণে উদ্বোধনী ম্যাচে মেসির খেলাও অনিশ্চিত, তবে নতুন মৌসুমে তাকে আলাদা রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে টানা দ্বিতীয় গোল্ডেন বুট, তৃতীয়বার বর্ষসেরা ফুটবলার খেতাব এবং ৩৬ গোল করলে এমএলএসের ইতিহাসে সবচেয়ে সফল আর্জেন্টাইন ফুটবলার হওয়ার রেকর্ড।

মেসির জন্য এবারের মৌসুম সহজ হবে না। লস অ্যাঞ্জেলেস এফসিতে সন হিউং মিন, মিনেসোটা ইউনাইটেডে হামেস রদ্রিগেজের মতো তারকারা নাম লিখিয়েছেন। বিশ্বকাপ সামনে রেখে এটি মেসির জন্য প্রস্তুতিরও সুযোগ হবে।

তবু সবকিছুর ওপরে ইন্টার মায়ামির জন্য মূল চ্যালেঞ্জ হচ্ছে দলগতভাবে শিরোপা ধরে রাখা। এবারের মৌসুমে সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর