রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬
30 C
Dhaka
Homeখেলাসাফ ফুটবল জয় করে দেশে ফিরল যুবারা

সাফ ফুটবল জয় করে দেশে ফিরল যুবারা

প্রকাশ: এপ্রিল ৪, ২০২৬ ৯:৪৩

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় যুবাদের টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। তার পরদিন সন্ধ্যায় দেশে ফিরল লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সেখানে তাদের অভ্যর্থনা জানান আগেভাগেই বিমানবন্দরে উপস্থিত থাকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার ভারতের বিপক্ষে মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের দুই অর্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরুতেই ভারতের ওপর চাপ তৈরি করেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। ভারতের রিশি সিংয়ের প্রথম শটটি ডান দিকে ঝাঁপিয়ে অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। এরপর ভারত আর ঘুরে দাঁড়াতে পারেনি।

টাইব্রেকারের উত্তেজনা বাড়িয়ে তোলে একের পর এক নাটকীয় মুহূর্ত। বাংলাদেশের স্যামুয়েল রাকসাম শট মিস করলে কিছুটা শঙ্কা তৈরি হয়। তবে ভারতের ওমাং দোদুমের শট গ্যালারিতে উড়ে গেলে আবারও স্বস্তি ফিরে আসে বাংলাদেশ শিবিরে। শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে নির্ণায়ক শট নিতে এসে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন রোনান সুলিভান, আর তাতেই নিশ্চিত হয় শিরোপা জয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর