সোমবার, জুন ১, ২০২৬
সোমবার, জুন ১, ২০২৬
28 C
Dhaka
Homeখেলাবিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করলো  উরুগুয়ে

বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করলো  উরুগুয়ে

প্রকাশ: জুন ১, ২০২৬ ৭:২১

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে উরুগুয়ে। ২৬ সদস্যের এই স্কোয়াডে নেই তেমন কোনো চমক।

গোলপোস্ট সামলাবেন অভিজ্ঞ ফার্নান্দো মুসলেরা, সার্জিও রচেট ও সান্তিয়াগো মেলা। রক্ষণভাগে রোনাল্ড আরাউহো ও হোসে মারিয়া গিমেনেজ। রক্ষণ ও আক্রমণে থাকবেন ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেন্টানকুরে, ম্যানুয়েল উগার্তে ও জর্জিয়ান ডি আরাসকায়েতা।

আক্রমণভাগে প্রস্তুত আছেন ডারউইন নুনেজ ও রদ্রিগো আগুয়েরে ও ফেদেরিকো ভিনাস।

বিশ্বকাপে উরুগুয়ের চূড়ান্ত দল:

গোলকিপার:

সার্জিও রচেট, ফার্নান্দো মুসলেরা ও সান্তিয়াগো মেলে।

ডিফেন্ডার:

গুইলারমো ভ্যারেলা, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া জিমেনেজ, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্টিয়ান ক্যাসেরেস, ম্যাথিয়াস অলিভেরা, জোয়াকিন পিকেরেজ ও মাতিয়াস ভিনিয়া।

মিডফিল্ডার:

ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো বেন্টানকুর, ফেদেরিকো ভালভার্দে, অগাস্টিন ক্যানোবিও, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, জিওরজিয়ান ডি আরনাসকায়েতা, নিকোলাস ডি লা ক্রুজ, রদ্রিগো জালাজার, ফাকুন্দো পেলেস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেজ।

ফরোয়ার্ড:

রদ্রিগো আগুয়িরে, ফেদেরিকো ভিনিয়াস এবং ডারউইন নুনেজ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর