মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
31.7 C
Dhaka
Homeআন্তর্জাতিকচীন পাকিস্তানকে যেভাবে সাহায্য করেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধের সময় 

চীন পাকিস্তানকে যেভাবে সাহায্য করেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধের সময় 

প্রকাশ: মে ৮, ২০২৬ ৯:৪৭

গত বছর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তানের বিমান বাহিনীকে কারিগরি সহায়তা প্রদান করেছিল চীন। দেশটি প্রথমবারের মতো এ তথ্য নিশ্চিত করেছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

প্রতিবেদনে বলা হয়, সংঘাত চলাকালে চীনের তৈরি একটি যুদ্ধবিমান ভারতের ফ্রান্সের তৈরি অন্তত একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে।

গত বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার (এভিআইসি) চেংডু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রকৌশলী ঝাং হেংয়ের সাক্ষাৎকার প্রচার করেছে। তিনি যুদ্ধের সময় পাকিস্তানকে কারিগরি সহায়তা প্রদান করেছিলেন।

পাকিস্তানের বিমান বাহিনীতে চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান রয়েছে। এসব যুদ্ধবিমানের একটি সংঘাত চলাকালে অন্তত একটি ফরাসি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর ফলে প্রথমবারের মতো চীনের তৈরি কোনো যুদ্ধবিমান শত্রু বিমান ভূপাতিত করে।

ঝাং হেং বলেন, সহায়তা ঘাঁটিতে আমরা প্রায়শই যুদ্ধবিমানের উড্ডয়নের গর্জন এবং বিমান হামলার সাইরেনের একটানা বিকট শব্দ শুনতে পেতাম। মে মাসে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছিল। এটি আমাদের জন্য মানসিক ও শারীরিকভাবে এক চরম অগ্নিপরীক্ষা ছিল।

ঝাং সিসিটিভিকে বলেন, ঘটনাস্থলে সহায়তার কাজ আরও ভালোভাবে করার আকাঙ্ক্ষাই তার দলকে শক্তি জুগিয়েছে। নিজেদের সরঞ্জাম যে সত্যিই পূর্ণ যুদ্ধে সক্ষম তা নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর