শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
17 C
Dhaka
Homeখেলাখালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত করাহল  বিপিএলের আজকের খেলা

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত করাহল  বিপিএলের আজকের খেলা

প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৫ ২:১৪

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতেবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুইটি ম্যাচ হওয়ার কথা ছিল। প্রথম ম্যাচে সিলেটের লড়ার কথা ছিল চট্টগ্রামের বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে ঢাকার প্রতিপক্ষ ছিল রংপুর।

বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, স্থগিত হওয়া এই ম্যাচগুলো পরবর্তী সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। পরিবর্তিত সূচি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অবহিত করা হবে। এর আগে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দেয় বিসিবি।

প্রসঙ্গত, সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে মারা যান খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয় তাকে। তবে কোনো প্রচেষ্টাই শেষ পর্যন্ত সফল হয়নি।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও দলনেত্রী।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর