মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
31.7 C
Dhaka

জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

0
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

বৃহস্পতিবার (১১ জুন) দেশের অর্থনীতির আগামী এক বছরের রূপরেখা তুলে ধরতে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপটও কিছুটা ভিন্ন। দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, যতটুকু সামর্থ্য রয়েছে, তার মধ্যেই বাজেট করতে হয়েছে। একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য অর্জনের একটি প্রচেষ্টা এই বাজেটে প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, এ বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। জাতীয় ও অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়নের চেষ্টা করা হবে।

ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে সরকার

0
বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। সরকারের লক্ষ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়া।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা থেকে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের আসন্ন বাজেটে উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ২ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব থাকতে পারে।

এ ছাড়াও নতুন অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণাও আসতে পারে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বেশ কয়েকটি নতুন কর্মসূচি যুক্ত করার সঙ্গে আসন্ন বাজেটে বিদ্যমান কর্মসূচিগুলোতে বরাদ্দ বাড়ানো হতে পারে।

অন্যদিকে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত সম্ভাব্য বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে আসন্ন বাজেটে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখার পাশাপাশি সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ দিতে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকতে পারে।

অন্যদিকে এবারের বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ব্যবসা পরিচালনা সহজ করার উদ্যোগ। এর আওতায় লাইসেন্স, অনুমোদন ও কর ব্যবস্থাপনায় সংস্কার আনার পাশাপাশি ‘বাংলাবিজ’ নামে একটি সমন্বিত ওয়ান-স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ব্যাবসাসংক্রান্ত বিভিন্ন সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানা গেছে।

ঢাবি মিলেনিয়াম ব্যাচের কমিটি গঠন: আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলেনিয়াম ব্যাচের (২০০০-২০০১) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আবদুল করিম সরকারকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ অরাজনৈতিক এই সংগঠন পরিচালনা করবে।

মঙ্গলবার (৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত ‘ওয়ার্কিং কমিটি’র বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক হিমেল, ইফতেখার আনাম ও প্রণব বৈষ্ণব। এছাড়া বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন এনামুল হাসান (অর্থ), উবায়দুল্লাহ বাদল(প্রচার-প্রকাশনা), শাহজাহান আলী (দপ্তর), হাকিম লেবু(শিক্ষা) এবং মুহাম্মদ হোসাইন সবুজ (কালচার)।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন হাসান মোর্শেদ ধ্রুব, আশরাফুল আলম সাগর, জায়েদুল ইসলাম রিয়াজ, ফারহানা বীথি, তানভীর আহমেদ রোমেল, রুহুল আমীন মাসুম, সোলায়মান সোহেল, তারিকুল ইসলাম মনির, লুনা, ইব্রাহিম শিকদার ইমন ও ফজলে এলাহী সবুজ।

ওয়ার্কিং কমিটির সদস্য আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে ও শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে ওয়াকিং কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।

রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

0
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু

বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই বার্তা অনুযায়ী, বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতেও পারে একই সময়ে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) এরইমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে এটি বাংলাদেশের বাকি অংশেও বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।

এমন পরিস্থিতিতে আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

যে সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

0
যে সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা
যে সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ আসলে আলোচনায় আসে নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ আছে কিনা আর্জেন্টিনার। বিশ্বকাপের আগের ২২ আসরে চারবার ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখেছে ভক্তরা। সবশেষ ১৯৯০ বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অন্যের বিপক্ষে খেলতে নেমেছিল।

আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু এর জন্য দুই দলকেই মেলাতে হবে কঠিন সমীকরণ।

এবার বিশ্বকাপে গ্রুপ ‘জে’ তে আছে আর্জেন্টিনা। যেখানে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি ওভালে বিশ্বকাপ ড্রয়ের পর থেকেই তিনবারের চ্যাম্পিয়নদের গ্রুপকে তুলনামূলক সহজ মনে করা হচ্ছে।

ব্রাজিল কঠিন গ্রুপে পড়েছে সেটা বলার সুযোগও খুব কম। ‘সি’ গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। তাদের তুলনায় শক্তির বিচারে বেশ এগিয়ে কার্লো আনচেলত্তির দল।

ড্রয়ের পর নিশ্চিত হয়েছে, সেমিফাইনালের আগে দেখা হচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনার। তার আগে গ্রুপ পর্ব, শেষ বত্রিশ, শেষ ষোল এবং কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করতে হবে লাতিন আমেরিকার দুই জায়ান্টকে।

আর্জেন্টিনা ও ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে এবং দ্বিতীয়, তৃতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল পেরোতে পারে, তাহলে ১৫ জুলাই আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় (যুক্তরাষ্ট্র সময় বেলা ৩ টা) শেষ চারের লড়াইয়ে দেখা হতে পারে তাদের।

বিশ্বকাপের সেমিফাইনালে যেটা হবে প্রথম সুপার ক্লাসিকো। সব সমীকরণ মিলে গেলে ১৫ জুলাই দিনটা বিশেষ হয়ে উঠবে পারে এই দুই দল এবং ভক্তদের জন্য।

  • দেখে নিন বিশ্বকাপে ব্রাজিল–আর্জেন্টিনার বাংলাদেশ সময়ের সূচি
  • ব্রাজিল

জুন ১৪ ব্রাজিল-মরক্কো নিউজার্সি (ভোর ৪ টা)

জুন ২০ ব্রাজিল-হাইতি ফিলাডেলফিয়া (সকাল ৭ টা)

জুন ২৫ ব্রাজিল-স্কটল্যান্ড মায়ামি (ভোর ৪ টা)

  • আর্জেন্টিনা

জুন ১৭ আর্জেন্টিনা-আলজেরিয়া কানসাস সিটি (সকাল ৭টা)

জুন ২২ আর্জেন্টিনা-অস্ট্রিয়া ডালাস (রাত ১১টা)

জুন ২৮ আর্জেন্টিনা-জর্ডান ডালাস (সকাল ৮টা)

বাংলাদেশিদের ফেসবুকে হঠাৎ ‘মুন অ্যালার্ট’, ঘটনা কী? 

0
মুন অ্যালার্ট
মুন অ্যালার্ট

সম্প্রতি বাংলাদেশে অনেক ফেসবুক ব্যবহারকারীর ফোনে এ ধরনের নোটিফিকেশন দেখা যাচ্ছে। এর পেছনে রয়েছে একটি নতুন ডিজিটাল নিরাপত্তা উদ্যোগ— মুন অ্যালার্ট (MUN Alert)।

মূলত, মুন অ্যালার্ট হলো শিশু নিখোঁজ হলে দ্রুত তথ্য ছড়িয়ে দেওয়ার একটি ব্যবস্থা। এর মূল উদ্দেশ্য একটাই—নিখোঁজ শিশুর তথ্য যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে খোঁজের কাজে সবাই অংশ নিতে পারেন। এই ব্যবস্থায় পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সামাজিক যোগাযোগমাধ্যম একসঙ্গে কাজ করে।

বাংলাদেশে শিশু নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর দ্রুত অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর একটি নতুন উদ্যোগ হিসেবে এ বছরের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে ‘মুন অ্যালার্ট’ চালু করা হয়েছে।

  • যেভাবে কাজ করে এই ‘মুন অ্যালার্ট’:

এই পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে চলে—

প্রথম ধাপ: তথ্য গ্রহণ। কোনও শিশু নিখোঁজ হলে পরিবার বা পরিচিতজন বিষয়টি পুলিশ বা সংশ্লিষ্ট টিমকে জানায়।

দ্বিতীয় ধাপ: যাচাই। তথ্য যাচাই করে শিশুর ছবি, পরিচয় ও শেষ অবস্থান নিয়ে একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা তৈরি করা হয়।

তৃতীয় ধাপ: নোটিফিকেশন পাঠানো। এরপর এই তথ্য ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে নির্দিষ্ট এলাকার মানুষের কাছে পাঠানো হয়।

এই নোটিফিকেশনই ব্যবহারকারীরা ‘মুন অ্যালার্ট’ হিসেবে দেখেন।

অবশ্য, সবার কাছে এই নোটিফিকেশন যায় না। নিখোঁজ শিশুটি যে এলাকায় হারিয়েছে, সেই এলাকা এবং আশপাশের ব্যবহারকারীরাই এই অ্যালার্ট পান। অর্থাৎ, এটি একটি অবস্থানভিত্তিক সতর্কতা ব্যবস্থা।

  • কেন এই ‘মুন অ্যালার্ট’ গুরুত্বপূর্ণ?

সাধারণভাবে সোশ্যাল মিডিয়ায় কোনও তথ্য ছড়াতে সময় লাগে—কে দেখবে, কে শেয়ার করবে, তার ওপর অনেক কিছু নির্ভর করে। কিন্তু, মুন অ্যালার্ট সরাসরি নোটিফিকেশন হিসেবে ফোনে আসে। ফলে তথ্য দ্রুত পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে, নিখোঁজ শিশু খোঁজার ক্ষেত্রে প্রথম কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বের বিভিন্ন দেশে আগে থেকেই এ ধরনের নিখোঁজ শিশু খোঁজার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে মুন অ্যালার্ট সেই ধরনের একটি উদ্যোগের স্থানীয় প্রয়োগ হিসেবে দেখা হচ্ছে। এটি এখন পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।

এই ব্যবস্থার সবচেয়ে বড় দিক হলো—এখানে শুধু পুলিশ নয়, সাধারণ মানুষও অংশ নেয়। কারণ, নোটিফিকেশন এমন অনেক মানুষের কাছে পৌঁছে যায়, যারা ঘটনাস্থলের কাছাকাছি থাকেন এবং শিশুটিকে দেখে ফেলতে পারেন। তবে, এখনও এই ব্যবস্থায় কিছু চ্যালেঞ্জ রয়েছে— সব এলাকায় এটি সমানভাবে কাজ করছে না; প্রশাসনিক সমন্বয় পুরোপুরি গড়ে ওঠেনি; এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

মুন অ্যালার্ট শুধু একটি নোটিফিকেশন নয়। এটি প্রযুক্তি, প্রশাসন এবং মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি একটি দ্রুত প্রতিক্রিয়াশীল ব্যবস্থা। ফেসবুকে যে ছোট্ট বার্তাটি আসে, সেটি অনেক সময় শুধু ডিজিটাল তথ্য নয়—বরং বাস্তব জীবনে কারও ফিরে আসার সম্ভাবনা তৈরি করে দেয়। আর সেই কারণেই এই অ্যালার্ট এখন অনেকের কাছে শুধু একটি নোটিফিকেশন নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

অগোছালো ঘর গোছানোর সহজ ৫ টিপস

0
অগোছালো ঘর গোছানোর সহজ ৫ টিপস

অনেকের ঘরে ঢুকলেই মন ভালো হয়ে যায়, আবার কারও ঘর এতটাই অগোছালো থাকে যে হাঁটাচলাই কঠিন হয়ে পড়ে। বিছানার চাদর কুঁচকে থাকা, টেবিলে ছড়ানো বই-খাতা, চেয়ারে জামার স্তূপ—এগুলোই ঘরকে বিশৃঙ্খল করে তোলে। কিন্তু ছোট কিছু অভ্যাস ঠিক করলেই এই সমস্যা সহজেই কমানো সম্ভব।

  • জামা চেয়ারে না রেখে সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলুন

কাজ শেষে জামা খুলে যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখুন। কাচার হলে আলাদা বালতিতে রাখুন, না হলে ভাঁজ করে গুছিয়ে রাখুন। এতে ঘরের অগোছালো ভাব অনেকটাই কমে যাবে।

  • দেওয়াল বা দরজার পাশে ছোট খোলা আলমারি রাখুন

সুবিধামতো জায়গায় হ্যাঙ্গার লাগিয়ে পোশাক ঝুলিয়ে রাখলে কাপড় ছড়ানো থাকবে না, আবার খুঁজতেও সুবিধা হবে।

  • বিছানা প্রতিদিন গুছিয়ে রাখুন

ঘুম থেকে উঠেই বিছানার চাদর টানটান করে পাতার অভ্যাস করলে ঘর অনেক বেশি পরিষ্কার ও গোছানো দেখায়। মাত্র কয়েক মিনিটের কাজ হলেও এর প্রভাব অনেক বড়।

  • ছোট জিনিস আলাদা বাক্সে রাখুন

টেবিল বা ঘরের কোণে ছোট ছোট জিনিস ছড়িয়ে না রেখে একটি বাক্স বা ট্রেতে রাখলে ঘর এলোমেলো দেখায় না।

  • ব্যবহৃত কাপ-প্লেট তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন

চা-কফির কাপ বা খাবারের বাসন ঘরে ফেলে রাখার অভ্যাস বন্ধ করুন। ব্যবহার শেষে সঙ্গে সঙ্গে নির্দিষ্ট জায়গায় রাখলেই ঘর পরিচ্ছন্ন থাকে।

বিশেষজ্ঞদের মতে, এই ছোট ছোট অভ্যাস বদলালেই ঘর অনেক বেশি গোছানো, পরিষ্কার এবং মন ভালো করা জায়গায় পরিণত হতে পারে।

গাজীপুরে সড়কে উল্টে গেল বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ২১ শিক্ষার্থী

0
গাজীপুরে সড়কে উল্টে গেল বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ২১ শিক্ষার্থী
গাজীপুরে সড়কে উল্টে গেল বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ২১ শিক্ষার্থী

বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ওই বাসটি উত্তরা থেকে শিক্ষার্থীদের নিয়ে মাওনার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ভেতরে থাকা ২১ জন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এখনও শিক্ষার্থীদের কারও নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।

লালনের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: আমির হামজা

0
আমির হামজা
আমির হামজা

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে এই প্রশ্ন রাখেন আমির হামজা।

কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার এলাকাকে মাদকদ্রব্যমুক্ত করার জন্য কোনো উদ্যোগ আছে কি না, তা জানা প্রয়োজন। কারণ, প্রশাসনের পাহারায় লালন সাঁইয়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিন করে মোট ছয় দিনের অনুষ্ঠান হয়।

আমির হামজার এই প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু কুষ্টিয়ার লালন সাঁইয়ের স্মৃতিবিজড়িত মাজার এলাকাতেই নয়, বরং পুরো দেশকেই মাদকমুক্ত করার সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং এর জন্য বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মাদক নির্মূলের বিষয়টিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করে মন্ত্রী আরও উল্লেখ করেন যে, সমাজে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, তখনই কেবল সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব হয়।

এসময় তিনি আরও দাবি করেন, বিগত ১৮ বছর দেশে যে ঘন অন্ধকার যুগ চলেছে, সেই সময়েই মাদক দেশজুড়ে ব্যাপক বিস্তার লাভ করেছিল। এমনকি তৎকালীন অনেক সংসদ সদস্য, মন্ত্রী এবং রাজনৈতিক নেতাও এই মাদক ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বিগত সরকার দেশের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সবকিছু ধ্বংস করে দিয়ে সমাজকে একটি অন্ধকার যুগে ঠেলে দিয়েছিল।

তবে, সেই অন্ধকার পরিস্থিতির অবসান ঘটিয়ে বর্তমান সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার জোরালো উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত আমলের অবসান ঘটিয়ে বর্তমান সরকার দেশে একটি নতুন বাংলাদেশ গড়ার নবজাগরণ আনতে চায়। সারা দেশের তরুণ সমাজকে সেই অন্ধকার যুগ থেকে বের করে আনা হবে। অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সামগ্রিক সমাজকে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

আসলাম চৌধুরীর শুনানি সোমবার, ফটিকছড়ি আসনের মামলার শুনানি আজও হয়নি

0

তবে নির্ধারিত কার্যতালিকায় থাকলেও ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মামলার শুনানি আজও অনুষ্ঠিত হয়নি।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর মামলার শুনানি সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে। ওই দিন মামলার অবশিষ্ট শুনানি শেষে আদালত আদেশ দিতে পারেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন।

অন্যদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মামলাটি আজ কার্যতালিকায় থাকলেও শুনানির জন্য উপস্থাপন করা সম্ভব হয়নি। আদালতের অন্যান্য মামলার দীর্ঘ শুনানির কারণে বিষয়টি পিছিয়ে যায় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গনি জানান, আসলাম চৌধুরীর মামলার শুনানি শেষ হওয়ার পরই সরওয়ার আলমগীরের মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সোমবারের কার্যক্রম শেষ হলে ফটিকছড়ি আসনের মামলাটিও শুনানির জন্য আসতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুটি মামলার চূড়ান্ত নিষ্পত্তির ওপরই নির্ভর করছে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশের বিষয়টি। এর আগে আপিল বিভাগ উভয় প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল গেজেট প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।